ঢাকা মাতাতে আসছেন সঞ্জয় দেব
ছবি: সংগৃহীত
১০:৩৮ পিএম | ১১ জুলাই, ২০২৬
ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ মাতানোর পর এবার ঢাকা মাতাতে আসছেন বাংলাদেশী বংশভূত মার্কিন সঙ্গীতজ্ঞ, ইলেকট্রনিক সঙ্গীত প্রযোজক এবং ডিজে সঞ্জয় দেব।
অনুষ্ঠিতব্য কনসার্টের শিরোনাম 'শাহ সিমেন্ট ফ্যান ফেস্ট ২.০'। রাজধানীর বনানীর কামাল আতাতুর্ক পার্কে আগামী ১৪ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত চলবে গানের এ আসর।
জানা গেছে, আন্তর্জাতিক জনপ্রিয় শিল্পী ও ডিজে সঞ্জয়ের সঙ্গে বাংলাদেশের শিল্পীরাও পারফর্ম করবেন।

আয়োজক সংস্থা ট্রিপল টাইম কমিউনিকেশনস জানিয়েছে, এ কনসার্টের প্রধান আকর্ষণ আন্তর্জাতিকভাবে খ্যাতিমান বাংলাদেশি শিল্পী সঞ্জয়ের বিশেষ লাইভ পারফরম্যান্স। ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল থিম সং-এর অন্যতম আলোচিত এই শিল্পী আগামী ২০ জুলাই ঢাকার মঞ্চ মাতাবেন।
ছয় দিনব্যাপী উৎসবে বিশাল পর্দায় ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনাল ও ফাইনাল ম্যাচ সরাসরি প্রদর্শন করা হবে। পাশাপাশি থাকবে লাইভ মিউজিক, ডিজে পারফরম্যান্স, দর্শকদের অংশগ্রহণে বিভিন্ন কার্যক্রম, খাবার, গেমস এবং স্পনসরদের বিশেষ আয়োজন।
কেএন/টিকে