© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মেসিকে রুখতে টেনিস বলে অনুশীলন করছেন সুইস গোলরক্ষকেরা

শেয়ার করুন:
মেসিকে রুখতে টেনিস বলে অনুশীলন করছেন সুইস গোলরক্ষকেরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৫ এএম | ১২ জুলাই, ২০২৬
লিওনেল মেসি ও আর্জেন্টিনার বিপক্ষে কোয়ার্টার ফাইনালের আগে অভিনব প্রস্তুতি নিচ্ছে সুইজারল্যান্ড। ফুটবলের বদলে টেনিস বল দিয়ে অনুশীলন করছেন সুইস গোলরক্ষকেরা। ছোট আকারের টেনিস বলের গতি ও দিক দ্রুত বদলে যাওয়ায় এটি গোলরক্ষকদের রিফ্লেক্স, দৃষ্টিশক্তি ও বল নিয়ন্ত্রণের দক্ষতা বাড়াতে সাহায্য করে।

আর্জেন্টিনার আক্রমণভাগের দ্রুতগতির শট সামলানোর লক্ষ্যেই এই বিশেষ কৌশল বেছে নিয়েছেন গোলকিপিং কোচ। অতীতেও বিশ্বকাপে এই পদ্ধতি সফলভাবে ব্যবহার করেছিলেন কোস্টারিকার কিংবদন্তি গোলরক্ষক কেইলর নাভাস। এবার সেই পথেই হাঁটছে সুইজারল্যান্ড। লক্ষ্য একটাই-মেসির শট ঠেকিয়ে ৭২ বছর পর সেমিফাইনালে ওঠার স্বপ্ন বাস্তব করা।

আরআই/টিএ

মন্তব্য করুন