© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

শেয়ার করুন:
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আর নেই

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:২০ পিএম | ১২ জুলাই, ২০২৬
কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৪ বছর। রোববার (১২ জুলাই) এক বিবৃতিতে দেশটির আমিরি দিওয়ান এ তথ্য নিশ্চিত করেন। আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। 

বিবৃতিতে কাতারের আমিরি দিওয়ান বলেন, আল্লাহর বিধান ও নিয়তির প্রতি অবিচল বিশ্বাস রেখে আজ শনিবার সকালে সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানি মারা গেছেন। আল্লাহ তাঁর উপর রহম করুন। আমাদের অভিবাবক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যু জাতির জন্য এক বিরাট ক্ষতি।

উল্লেখ্য, তার মৃত্যুতে কাতার আনুষ্ঠানিক শোক ঘোষণা করেছে। 

এসএ/টিকে


মন্তব্য করুন