© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সেলিম প্রধান গ্রেপ্তার

শেয়ার করুন:
হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সেলিম প্রধান গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:০০ পিএম | ১৩ জুলাই, ২০২৬
রাজধানীর গুলশান থানার একটি হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনের মামলায় সেলিম প্রধানকে সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। 

সোমবার ​(১৩ জুলাই) দুপুরে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন। 
​
আদালতে আসামিপক্ষের আইনজীবীরা গ্রেপ্তারের বিরোধিতা করে শুনানি করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষে এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ৫ আগস্ট গুলশান থানাধীন নতুন বাজার বাঁশতলা এলাকায় আন্দোলনরত ছাত্র-জনতার ওপর নির্বিচারে গুলিবর্ষণ করা হয়। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন ভিক্টটিম মো. তৌহিদ মিয়া। বাদী আদালতে একটি মামলা করেন। মামলায় এজাহারনামীয় ৮৮ জন এবং অজ্ঞাতপরিচয় আরও ১০০ থেকে ২০০ জনকে আসামি করা হয়। 

​তদন্ত কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর আবেদনে বলেন, আসামি সেলিম প্রধান বিগত সরকারের সক্রিয় নেতা ও অন্যতম অর্থ যোগানদাতা। ছাত্র আন্দোলনকে প্রতিহত করতে গুলশান ও ভাটারা এলাকায় শিক্ষার্থীদের মারধর ও সুপরিকল্পিতভাবে মামলার বাদীর ওপর গুলিবর্ষণের ঘটনায় তার সরাসরি উসকানি এবং আর্থিক সহায়তার তথ্য পাওয়া গেছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন।

গত বছরের ৫ সেপ্টেম্বর রাত আড়াইটার দিকে গুলশানের বারিধারার নেক্সাস ক্যাফে প্লেস নামে একটি রেস্তোরাঁ থেকে সেলিম প্রধানসহ ৯ জনকে আটক করা হয়। সেখান থেকে ৬ দশমিক ৭ কেজি সীসা উদ্ধারের দাবিও জানায় পুলিশ। পরদিন গুলশান থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় তাদের কারাগারে পাঠানো হয়।এরপর থেকে একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। 


এমআই/টিকে 

মন্তব্য করুন