'ইন্ডিয়ানা জোনস' খ্যাত অভিনেতা হ্যারিসন ফোর্ড'র জন্মদিন আজ
ছবি: সংগৃহীত
০৭:৫৯ পিএম | ১৩ জুলাই, ২০২৬
হ্যারিসন ফোর্ড একজন আমেরিকান চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক। তিনি ১৯৪২ সালের ১৩ জুলাই মার্কিন যুক্তরাষ্ট্র’র শিকাগোতে জন্মগ্রহণ করেন।
স্টার ওয়ার্স সিরিজের স্পেস অপেরা ত্রয়ীতে হ্যান সোলো চরিত্রে এবং ইন্ডিয়ানা জোনসে নাম ভূমিকায় অভিনয়ের সুবাদে ফোর্ড বিশ্বব্যাপী পরিচিতি লাভ করেন। ছয় দশক ধরে অভিনয় করে চলা হ্যারিসন ফোর্ড হলিউডের বেশ কিছু ব্লক বাস্টার ছবিতে অভিনয় করেছেনঃ এপোক্যালিপস নাউ (১৯৭৯), প্রিস্যুমড ইনোসেন্ট (১৯৯০), দ্য ফিউজিটিভ(১৯৯৩), এয়ার ফোর্স ওয়ান(আ৯৯৭), হোয়্যাট বিনিথ লাইস (২০০০)। ১৯৯৭ সালে চলচ্চিত্র ম্যাগাজিন এম্পায়্যার ফোর্ডকে সর্বকালের সেরা ১০০ জন ম্যুভি স্টার হিসেবে প্রথম স্থান প্রদান করে। যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আয়কারী ১৩ টি চলচ্চিত্রের মধ্যে ফোর্ডের অভিনীত ৫ টি চলচ্চিত্র অন্তর্ভুক্ত হয়েছে।
আরআই/টিএ