© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাজের পরিচালনায় জাহিদ হাসানের 'পথহারা মন'

শেয়ার করুন:
রাজের পরিচালনায় জাহিদ হাসানের 'পথহারা মন'

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:২৪ পিএম | ১৩ জুলাই, ২০২৬
দীর্ঘদিন পর নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের চিত্রনাট্য ও পরিচালনায় কাজ করলেন অভিনেতা জাহিদ হাসান। তাদের নতুন নাটকটির নাম ‘পথহারা মন’।

প্রেমের গল্প নিয়ে নির্মাণাধীন এই নাটকে আরো অভিনয় করছেন খায়রুল বাসার, তানজিম সাইয়ারা তটিনী ও দীপা খন্দকার। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে থাকছেন ডা. এজাজুল ইসলাম ও মনিরা আক্তার মিঠু।

জাহিদ হাসানকে নিয়ে সর্বশেষ ২০১৮ সালে ‘ছেলেমানুষি’ নামে সাত পর্বের একটি ধারাবাহিক নাটক পরিচালনা করেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

আরআই/টিএ

মন্তব্য করুন