শিক্ষামন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন শুনে মোটেও ভালো লাগেনি: বিরোধীদলীয় নেতা
ছবি: সংগৃহীত
১০:১৭ পিএম | ১৪ জুলাই, ২০২৬
শিক্ষামন্ত্রীর একটি বিতর্কিত বক্তব্যের পর দুঃখ প্রকাশ করার ঘটনাকে ইঙ্গিত করে অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দেয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
সংসদে বিরোধীদলীয় নেতা বলেন, আমি ধন্যবাদ জানাই মাননীয় শিক্ষামন্ত্রীকে, তিনি দুঃখ প্রকাশ করেছেন তার একটা মন্তব্যের জন্য। আসলে তিনি দুঃখ প্রকাশ করেছেন, এইজন্য এখানে আর বলার কিছু নেই। কিন্তু এটা শুনে আমার মোটেই ভালো লাগেনি। এটা যে সেন্সেই তিনি বলে থাকেন না কেন, আমাদের পর্যায় থেকে এরকম কোনো মন্তব্য হওয়া উচিত নয়। দায়িত্বশীলতার জায়গা থেকে আমাদের অনেক কেয়ারফুল (সতর্ক) হওয়া উচিত।
বক্তব্যের শেষ অংশে দেশের গণতান্ত্রিক সংস্কার ও নির্বাচন ব্যবস্থার ওপর জোর দিয়ে তিনি বলেন, জুলাই এসেছিল একটা পরিবর্তনের জন্য, একটা নিউ ডাইমেনশন নেশন বিল্ড আপের (নতুন মাত্রার জাতি গঠন) জন্য। এর জন্যেই কনসেন্সাস পরিষদের দীর্ঘ আলোচনা করে কিছু রিকমেন্ডেশন (সুপারিশ) তৈরি করা হয়েছিল এবং একটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল। সেই গণভোটে জনগণ ‘হ্যাঁ’-এর পক্ষে, সংস্কারের পক্ষে রায় দিয়েছিল। কিন্তু এখানে কী হয়ে গেল আমরা ঠিক বুঝতে পারি নাই, বারবার বলা হচ্ছে এখানে প্রতারণা করা হয়েছে।
আরআই/টিএ