© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

শনিবার যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন নেতানিয়াহু

শেয়ার করুন:
শনিবার যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন নেতানিয়াহু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:৪৩ পিএম | ১৫ জুলাই, ২০২৬
আগামী শনিবার (১৮ জুলাই) যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

বুধবার (১৫ জুলাই) এক ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তার বরাতে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানায়। 

ঊর্ধ্বতন ইসরায়েলি কর্মকর্তা বলেন, নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে দেখা করতে আগ্রহী হলেও ট্রাম্প দেখা করবেন কি না, তা স্পষ্ট নয়। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে ইসরায়েল দুটি রণাঙ্গনে অংশ নিয়েছে। একটিতে যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ইরানের বিরুদ্ধে , এবং অন্যটিতে লেবাননে ইরান-সমর্থিত হিজবুল্লাহর বিরুদ্ধে। 

এদিকে, গত মাসে ওয়াশিংটনের সঙ্গে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন চুক্তির অংশ হিসেবে ইরান লেবাননে যুদ্ধ বন্ধের দাবি করেছিল। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সংঘাত শুরু হওয়ায় সেই চুক্তিটি ভেস্তে গেছে।

টিকে/

মন্তব্য করুন