© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমরা কমিটির লোক, তারপরেও ভয় ভয় কত্তিছে: চঞ্চল চৌধুরী

শেয়ার করুন:
আমরা কমিটির লোক, তারপরেও ভয় ভয় কত্তিছে: চঞ্চল চৌধুরী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৬ পিএম | ১৫ জুলাই, ২০২৬
বিশ্বকাপের হাইভোল্টেজ সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় রাত ০১টায় যুক্তরাষ্ট্রের আটলান্টা স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

হাই-ভোল্টেজ এই ম্যাচ নিয়ে উচ্ছ্বসিত ফুটবলের ভক্ত-অনুরাগীরা। প্রিয় দলের সমর্থকরাও নানা সমীকরণ যেমন কষছেন, তেমনই উদ্বিগ্নও কম নন।

আর সেই চিন্তার ভাঁজ দেখা গেল আর্জেন্টিনা সমর্থক অভিনেতা চঞ্চল চৌধুরীর কপালে। বুধবার (১৫ জুলাই) বিকালে চঞ্চল চৌধুরী ফেসবুকে রসিকতাপূর্ণ একটি পোস্টার শেয়ার করেছেন। সেখানে লেখা, ‘আমরা কমিটির লোক।’ এ পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, ‘তারপরেও আজ কিরাম জানি ভয় ভয় কত্তিছে! খুউব ভয় পাচ্ছিরে।’ 

চঞ্চল চৌধুরী পোস্ট করার তিন ঘণ্টার মধ্যে প্রায় ৭ হাজারের ওপরে রিঅ্যাক্ট পড়েছে। কমেন্ট বক্সে জমা পড়েছে প্রায় ৪০০-এর বেশি মন্তব্য। নেটিজেনরাও তাকে সাহস জুগিয়ে মন্তব্য করছেন।  অন্যদিকে, আর্জেন্টিনার নিন্দুকেরা পাল্টা মন্তব্য করছেন সেখানে। সব মিলিয়ে তর্ক-বিতর্ক বেশ জমে উঠেছে চঞ্চলের কমেন্ট সেকশনে। 

এসএ/টিএ

মন্তব্য করুন