© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রসগোল্লা না ফুচকা, সানির কথায় মুগ্ধ ভক্তরা

শেয়ার করুন:
রসগোল্লা না ফুচকা, সানির কথায় মুগ্ধ ভক্তরা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:৫২ এএম | ১৭ জুলাই, ২০২৬
বলিউড অভিনেত্রী সানি লিওনির নতুন পোস্ট ঘিরে সরগরম সামাজিক যোগাযোগমাধ্যম। মন্দারমণি সফরের ছবি প্রকাশের পর এবার বাঙালির প্রিয় খাবার রসগোল্লা ও ফুচকার কথা তুলে ভক্তদের নজর কাড়লেন তিনি।

সম্প্রতি মন্দারমণির সমুদ্রসৈকত থেকে একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেন সানি। ছোট স্কার্ট, ব্রালেট, গাঢ় লাল লিপস্টিক এবং স্টাইলিশ সানগ্লাসে ধরা দেন তিনি। জানা গেছে, আন্তর্জাতিক একটি ব্র্যান্ডের শুটিংয়ের কাজেই তার এই পশ্চিমবঙ্গ সফর।



তবে সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার পোস্টের ক্যাপশন। সানি লিখেছেন, “মন বলছে রসগোল্লা, কিন্তু মেজাজ পুরো ফুচকা!” আর এতেই উচ্ছ্বসিত হয়ে পড়েছেন বাঙালি ভক্তরা।

পোস্টটি প্রকাশের পর মন্তব্যের ঘরে শুরু হয় নানা প্রতিক্রিয়া। কেউ তাকে রসগোল্লা খাওয়ানোর আমন্ত্রণ জানিয়েছেন, আবার কেউ চপ, বেগুনি কিংবা কচুরির স্বাদ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সানির সাম্প্রতিক মন্দারমণি সফর এবং বাংলা সংস্কৃতি ও খাবারের প্রতি তার আগ্রহ নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। ভক্তদের অনেকেরই ধারণা, কাজের সূত্রে এলেও বাংলার সৌন্দর্য ও খাবারের প্রতি আলাদা টান তৈরি হয়েছে অভিনেত্রীর।

এসএ/এসএন

মন্তব্য করুন