লাল শাড়ি নয়, তিশার ব্লাউজেই লুকিয়ে আসল জাদু
ছবি: সংগৃহীত
০৪:১০ পিএম | ১৮ জুলাই, ২০২৬
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা বরাবরই তাঁর চমৎকার অভিনয় এবং স্টাইল স্টেটমেন্টের জন্য প্রশংসিত। তবে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর ভিন্ন লুকের ছবি প্রকাশের পর নেটিজেন এবং ফ্যাশনপ্রেমীদের মাঝে রীতিমতো শোরগোল পড়ে গেছে। বিশেষ করে তাঁর শাড়ির সঙ্গে পরা ব্লাউজের অভিনব ও রাজকীয় ডিজাইন সবার নজর কেড়েছে।
অভিনেত্রী তানজিন তিশা বরাবরই নিজের স্টাইল স্টেটমেন্টের জন্য আলোচনায় থাকেন। ওয়েস্টার্ন পোশাকথেকে শুরু করে ঐতিহ্যবাহী এথনিক আউটফিট-সব ধরনের সাজেই তিনি তুলে ধরেন নিজের স্বতন্ত্র ফ্যাশন ভাবনা। তাই নতুন কোনো লুক প্রকাশ পেলেই তা ফ্যাশনপ্রেমীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে চলে আসে।

সম্প্রতি এক ফটোশুটে লাল শাড়িতে ধরা দিয়েছেন তানজিন তিশা। ঐতিহ্যবাহী লাল রঙের সঙ্গে আধুনিক ডিজাইনের মেলবন্ধনে তৈরি এই সাজটি বিয়ে, রিসেপশন, গায়েহলুদ কিংবা যেকোনো উৎসবের অনুষ্ঠানের জন্য অনুপ্রেরণা হতে পারে। পুরো লুকে যেমন রয়েছে গ্ল্যামারের ছোঁয়া, তেমনি রয়েছে রুচিশীল এলিগ্যান্স।
এথনিক পোশাকে তিশার সৌন্দর্য বরাবরই দর্শকদের মুগ্ধ করে। আবার টি-শার্ট, স্যুট কিংবা গাউনের মতো পশ্চিমা পোশাকেও তিনি সমান আত্মবিশ্বাসের সঙ্গে নিজেকে উপস্থাপন করেন। যে কোনো ধরনের আউটফিট নিখুঁতভাবে ক্যারি করার দক্ষতাই তাকে অন্যদের থেকে আলাদা করে তোলে।

সাম্প্রতিক এই লুকে তানজিন তিশার পরনে ছিল দেশীয় ফ্যাশন ব্র্যান্ড আনজারা-র লাল রঙের একটি প্রি-ড্রেপড (রেডি) শাড়ি। চিনন কাপড়ে তৈরি শাড়িটি সহজে পরার উপযোগী হলেও এর নিখুঁত ড্রেপিং পুরো সাজে এনেছে পরিপাটি ও মার্জিত আবহ।

তবে পুরো স্টাইলিংয়ের মূল আকর্ষণ ছিল তার ব্লাউজ। হল্টার-নেক ডিজাইনের এই হ্যান্ড-এম্বেলিশড ব্লাউজজুড়ে ফুটে উঠেছে সূক্ষ্ম ফ্লোরাল মোটিফ। স্টোন, সিক্যুইন ও বিডের কারুকাজ ব্লাউজটিকে দিয়েছে রাজকীয় আভা। লাল, সোনালি ও সবুজ রঙের নিখুঁত অলংকরণ পুরো ডিজাইনকে করেছে আরও প্রাণবন্ত ও দৃষ্টিনন্দন। গয়নার ক্ষেত্রেও ছিল অভিনবত্ব। তিশা পরেছেন এলর অফিশিয়াল-এর স্টেটমেন্ট জুয়েলারি। প্রথম দেখায় মনে হতে পারে, তিনি স্টোনখচিত একটি চোকার নেকলেস পরেছেন। কিন্তু কাছ থেকে দেখলে বোঝা যায়, ব্লাউজের নেকলাইনের সূক্ষ্ম অলংকরণই এমনভাবে তৈরি করা হয়েছে, যা চোকারের মতো একটি অপটিক্যাল ইল্যুশন সৃষ্টি করে।
এই লুকের সঙ্গে তিনি বেছে নিয়েছেন মেটালিক গোল্ড রঙের দুল, হাতে রতনচুর, আংটি ও একটি ঘড়ি। পাশাপাশি মেটালিক গোল্ড হ্যান্ডব্যাগ, ক্ল্যাসিক বান হেয়ারস্টাইল এবং সফট গ্ল্যাম মেকআপ পুরো সাজকে দিয়েছে পরিপূর্ণতা। যারা উৎসবের আয়োজনে ঐতিহ্যের ছোঁয়ার সঙ্গে আধুনিক ফ্যাশনের সমন্বয় চান, তাঁদের জন্য তানজিন তিশার এই লাল শাড়ির স্টাইল নিঃসন্দেহে একটি দারুণ ফ্যাশন অনুপ্রেরণা হতে পারে।
এসএ/টিএ