© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রোগীরা চিকিৎসার জন্য যেন দেশের বাইরে না যায়, সে ব্যবস্থা করতে হবে: রিজভী

শেয়ার করুন:
রোগীরা চিকিৎসার জন্য যেন দেশের বাইরে না যায়, সে ব্যবস্থা করতে হবে: রিজভী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৩৬ পিএম | ১৮ জুলাই, ২০২৬
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেছেন, দেশের বিপুল জনসংখ্যা চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছে। রোগীরা দেশের বাইরে যেন না যায়, তার ব্যবস্থা করতে হবে। অথচ ষাটের দশকে চিকিৎসার জন্য ভারত থেকেই চিকিৎসকেরা রাজশাহীতে আসতেন বলে জানান তিনি।

শনিবার (১৮ জুলাই) বিকেলে হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির কর্মশালায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, যেখানে মানুষের বাঁচা-মরার প্রশ্ন, সেখানে রাজনীতির প্রশ্ন আসতে পারে না। শুধুমাত্র রাজনীতির কারণে চিকিৎসকদের বিবেচনা করা যাবে না। চিকিৎসকদের মেধাকে, যোগ্যতাকে কাজে লাগাতে হবে।

তিনি আরও বলেন, চিকিৎসা খাতে যে ঘাটতি আছে, সেসব পূরণ করতে পারলে সাধারণ মানুষের সেবাপ্রাপ্তি নিশ্চিত করা যাবে। সরকার সেই চেষ্টা করছে বলেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

টিকে/

মন্তব্য করুন