© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘রামায়ণ’-এ হনুমান চরিত্রের অভিজ্ঞতা নিয়ে এবার মুখ খুললেন সানি দেওল

শেয়ার করুন:
‘রামায়ণ’-এ হনুমান চরিত্রের অভিজ্ঞতা নিয়ে এবার মুখ খুললেন সানি দেওল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৫৫ পিএম | ১৯ জুলাই, ২০২৬
ওটিটি প্ল্যাটফর্মে ‘ইক্কা’ সিনেমার সাফল্যের পর এবার নিতেশ তিওয়ারির বহুল আলোচিত সিনেমা ‘রামায়ণ’ নিয়ে ব্যস্ত সময় পার করছেন বলিউড অভিনেতা সানি দেওল। ছবিতে তিনি অভিনয় করছেন হনুমান চরিত্রে।

সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে আয়োজিত ‘রামায়ণ’-এর এক অনুষ্ঠানে নিজের চরিত্র ও শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে কথা বলেন এই অভিনেতা।

সানি জানান, ছবিটির শুটিংয়ে তিনি এখনও খুব অল্প অংশের কাজ শেষ করেছেন। তার ভাষায়, ‘সত্যি বলতে, এই ছবির জন্য আমি এখনও খুব সামান্যই কাজ করেছি। আমাকে এখনও অনেক দূর যেতে হবে।’

তিনি বলেন, হনুমান চরিত্রে অভিনয়ের সুযোগকে তিনি ঈশ্বরের আশীর্বাদ মনে করেন। তবে একই সঙ্গে এটি একটি বড় দায়িত্ব বলেও উল্লেখ করেন।

সানির ভাষায়, ‘হনুমানজি শুধু শক্তির প্রতীক নন। তার মধ্যে শিশুর মতো নিষ্পাপ মন, চঞ্চলতা, শ্রীরামের প্রতি অগাধ ভক্তি এবং অসীম শক্তির এক অনন্য সমন্বয় রয়েছে। এসব দিক পর্দায় ফুটিয়ে তোলা সহজ নয়। তবে আমি কাজটি উপভোগ করছি।’

এদিকে আন্তর্জাতিক আয়োজন কমিক-কনের অফিশিয়াল বিবরণে ‘রামায়ণ’-এর মূল গল্পের আভাসও প্রকাশ করা হয়েছে। সেখানে বলা হয়েছে, দেবতা ও রাজাদের যুগে কর্তব্য ও ত্যাগের বন্ধনে আবদ্ধ রাজপুত্র রামকে মুখোমুখি হতে হবে অহংকারী ও প্রতিশোধপরায়ণ রাবণের।

প্রায় ৪ হাজার কোটি রুপি বাজেটে নির্মিত ‘রামায়ণ’কে ভারতীয় সিনেমার ইতিহাসের অন্যতম ব্যয়বহুল প্রজেক্ট হিসেবে ধরা হচ্ছে। দুই পর্বে নির্মিত এই সিনেমার সংগীতে প্রথমবারের মতো একসঙ্গে কাজ করছেন অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমার ও এ আর রহমান।

ছবিতে রামের চরিত্রে রয়েছেন রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় অভিনয় করছেন যশ।

এসএন 

মন্তব্য করুন