১০৭ কোটি টাকা দিয়ে বিলাসবহুল বাংলো কিনলেন জন আব্রাহাম
ছবি: সংগৃহীত
০৬:২৮ পিএম | ২০ জুলাই, ২০২৬
বলিউড অভিনেতা জন আব্রাহাম মুম্বাইয়ের অভিজাত বান্দ্রা এলাকার সেন্ট মার্টিন রোডে একটি বিলাসবহুল ফ্রিহোল্ড বাংলো কিনেছেন। রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান লাইসেস ফোরাস পর্যালোচিত নথিতে দেখা গেছে, বাংলোটির নিবন্ধিত মূল্য ৮৪ কোটি রুপি। বাংলাদেসি মুদ্রায় এটা ১০৭ কোটি টাকার বেশি।
বান্দ্রা মুম্বাইয়ের অন্যতম অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত, যেখানে চলচ্চিত্র ও বিনোদন জগতের অনেক তারকার বাস। নথি অনুযায়ী, সম্পত্তিটি ১ হাজার ১৭ দশমিক ৬০ বর্গমিটার জমির ওপর অবস্থিত। এতে প্রায় ১৯৩ দশমিক ১২ বর্গমিটার নির্মিত আয়তনের একটি বাংলো রয়েছে। পাশাপাশি প্রায় ৩১ দশমিক ৫০ বর্গমিটার আয়তনের একটি আউটহাউসও রয়েছে।
বলিউড অভিনেতা জন আব্রাহাম ব্যক্তিগত জীবনকে সবসময়ই আড়ালে রাখেন। তবে প্রায় সময় সিনেমার পাশাপাশি তার ব্যবসায়িক বিনিয়োগ নিয়ে আলোচনা হয়। সাম্প্রতিক সময়ে বলিউড তারকারা জমি বা বাড়ির পেছনে অর্থ ব্যয় করছেন। অনেকেই সেটা বার পরে বিক্রিও করে দেন। অনেকে আবার সরাসরি রিয়েল এস্টেট ব্যবসা করছেন। জন আব্রাহামও এই তালিকায় আছেন।
অন্যদিকে, নিজের কাজ নিয়েই ব্যস্ত জন আব্রাহাম। সম্প্রতি ‘দ্য ডিপ্লোম্যাট’ এবং অ্যাকশনধর্মী সিনেমা ‘তেহরান’-এ অভিনয় করেছেন তিনি। সামনে জন আব্রাহামের হাতে রয়েছে বেশ কয়েকটি আলোচিত প্রকল্প। এর মধ্যে অন্যতম হলো মুম্বাই পুলিশের সাবেক কমিশনার রাকেশ মারিয়ার জীবন ও কর্মজীবন নিয়ে নির্মিত একটি নামহীন চলচ্চিত্র। এতে রাকেশ মারিয়ার চরিত্রে অভিনয় করবেন জন আব্রাহাম। বাস্তব জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে দেখতে মুখিয়ে আছেন দর্শকরা। এছাড়া জনপ্রিয় অ্যাকশন ফ্র্যাঞ্চাইজির নতুন কিস্তি ‘ফোর্স থ্রি’তে ফের তাকে দেখা যাবেএসিপি যশবর্ধন সিং চরিত্রে।
এসএন