জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় : রিজভী
ছবি: সংগৃহীত
০১:৪২ এএম | ২১ জুলাই, ২০২৬
জুলাই কোনো নির্দিষ্ট দলের নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।
সোমবার সকালে রাজধানীর উত্তরায় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, উদ্ভাবন ও স্টার্ট আপ নিয়ে আয়োজিত আলোচনাসভায় তিনি এ মন্তব্য করেন।
রুহুল কবীর রিজভী বলেন, রাজনৈতিক দলগুলো ন্যূনতম সমঝোতার মধ্যে না থাকলে গণতন্ত্র বিপন্ন হবে। জুলাই কোনো নির্দিষ্ট দলের নয়। রাজনৈতিক কর্মী ও সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে গণ-অভ্যুত্থান গড়ে তুলেছে। তবে বিপ্লবের চারণভূমি ছিল উত্তরা।
জুলাইকে আইনি ভিত্তি দেওয়ার দায়িত্ব সব দলের—এমনটাই মনে করেন তিনি। এ সময় জুলাইয়ে জেল জীবনের স্মৃতিচারণা করেন বিএনপির এ নেতা।
তিনি বলেন, জেলের মধ্যে বিটিভি ছাড়া কিছুই দেখা যেত না। উৎকণ্ঠার মধ্য দিয়ে ৫ আগস্টের আগের দিনগুলো কেটেছে।
এমআর/টিএ