© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

শেয়ার করুন:
মামলাজট কমাতে দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩২ পিএম | ২১ জুলাই, ২০২৬
মামলাজট কমাতে এবং বিচারপ্রার্থীদের ভোগান্তি লাঘবে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম চালু করেছে সরকার জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

মঙ্গলবার (২১ জুলাই) দেশের ১০ জেলায় এ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, দেশে বিচারাধীন মামলার সংখ্যা প্রায় ৪৫ লাখ। বর্তমানে মামলা দায়েরের আগে বাধ্যতামূলক মধ্যস্থতা কার্যক্রম ৩০ জেলায় চলমান রয়েছে। পর্যায়ক্রমে দেশের সকল জেলায় এ ব্যবস্থা চালু করা হবে।
 
মধ্যস্থতা কার্যক্রমের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি করা হলে একবছরের মধ্যে মামলা জট কমিয়ে ৪৫ লাখ থেকে সংখ্যা ২০ লাখে নামিয়ে আনা সম্ভব হবে বলেও জানান তিনি।
 
আইনমন্ত্রী বলেন, সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের উদ্যোগ নিলেও শিশু ধর্ষণ ও নারী, শিশু হত্যা মামলা প্রত্যাহার করা হবে না। আদালতে প্রমাণের ভিত্তিতেই এসব মামলা নিষ্পত্তি হবে।

এসএন 

মন্তব্য করুন