পান খেতে ভালোবাসেন জয়া আহসান
ছবি: সংগৃহীত
১০:৩৬ পিএম | ২১ জুলাই, ২০২৬
দুই বাংলার সমান জনপ্রিয় ও সফল অভিনেত্রী জয়া আহসান। অভিনয় দিয়ে কোটি ভক্তের হৃদয় জয় করলেও ব্যক্তিগত জীবনের বেশকিছু অজানা গল্প নিয়ে প্রায়শই আলোচনায় আসেন এই তারকা। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এমনই একটি অভ্যাসের কথা প্রকাশ করেছেন জয়া, যা তিনি প্রাণপণ চেষ্টা করেও ছাড়তে পারছেন না।
সম্প্রতি মুক্তি পেয়েছে কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত ও জয়া আহসান অভিনীত সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’। তিন বছর আগে মুক্তি পাওয়া ব্যবসাসফল অর্ধাঙ্গিনীর দ্বিতীয় পর্ব হিসেবে নির্মিত এই সিনেমায় আবারও কৌশিক-চূর্ণী ও জয়া ট্রায়োর সেই পরিচিত রসায়ন নতুন করে মুগ্ধ করছে দর্শকদের।
এই ছবির প্রচারণায় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া জানান তার পান খাওয়ার অভ্যাসের কথা। ছোটবেলা থেকেই পান খেতে ভীষণ ভালোবাসেন তিনি। জয়া বলেন, ‘ছোটবেলায় দাদু যখনই পান সাজতেন, তখনই আমার মুখে অল্প করে তুলে দিতেন। সেই থেকেই অভ্যাসটি গড়ে ওঠে।’
তবে এই অভ্যাস নিয়ে বেশ বিপাকেই পড়তে হয় এই অভিনেত্রীকে। তিনি জানান, পরিবার থেকেও বারবার নিষেধ করা হয়। এমনকি মাঝে মাঝে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যাওয়ার সময়ও সঙ্গে পানের কৌটো রাখতে ভুল করেন না তিনি।
এ বিষয় জয়া আরও বলেন, ‘আমাকে দেখলে হয়তো কেউ বুঝতেই পারবে না যে আমি এত পান খাই! তবে আমি নিজে থেকেই এই অভ্যাসটা বদলাতে চাইছি, কিন্তু কোনোভাবেই বের হতে পারছি না।’
আরআই/টিএ