© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে ইরাকে মার্কিন সেনা নিহত

শেয়ার করুন:
ইরানি ড্রোনের বিস্ফোরক নিষ্ক্রিয় করতে গিয়ে ইরাকে মার্কিন সেনা নিহত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:১৩ এএম | ২২ জুলাই, ২০২৬
ইরাকে একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় বিস্ফোরণে এক মার্কিন সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার নিহত ওই সেনার পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী।

৩০ বছর বয়সী নিহত সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইন্টন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের ফায়েটভিলের বাসিন্দা। মার্কিন সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, উত্তর ইরাকের ইরবিল বিমানঘাঁটিতে গত রবিবার একটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ড্রোনটি নিষ্ক্রিয় করার সময় সুইন্টন নিহত হন।

মার্কিন সামরিক বাহিনীর বরাতে সংবাদ মাধ্যম আলজাজিরা বলছে, সুইন্টনকে মরণোত্তর ‘ব্রোঞ্জ স্টার’, ‘পার্পল হার্ট’ এবং ‘কমব্যাট অ্যাকশন’ ব্যাজ প্রদান করা হবে। পাশাপাশি তাকে পদোন্নতি দিয়ে স্টাফ সার্জেন্ট করা হবে।

নিহত সেনার স্ত্রী মিয়া গনজালেজ-সুইন্টন জানান, গত রবিবার তাকে স্বামীর মৃত্যুর খবর জানানো হয়। তাদের একটি ছোট মেয়ে রয়েছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখেন, ‘আমি কখনোই এই শোক কাটিয়ে উঠতে পারব না। তোমার তো বাড়ি ফেরার কথা ছিল।

তুমি ফিরে এলে আমাদের কত পরিকল্পনা ছিল। আমার ভেতরটা ভেঙে যাচ্ছে।’

একেএস/টিএ

মন্তব্য করুন