© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ফাইনালে হারের পর প্রথমবারের মতো জনসমক্ষে মেসি

শেয়ার করুন:
ফাইনালে হারের পর প্রথমবারের মতো জনসমক্ষে মেসি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:৩৪ পিএম | ২৬ জুলাই, ২০২৬
বিশ্বকাপে আর্জেন্টিনা রানার্সআপ হওয়ার পর প্রথমবারের মতো জনসমক্ষে দেখা গেল লিওনেল মেসিকে। নিজ শহর রোজারিওতে দেশটির চতুর্থ স্তরের ক্লাব লিওনেস দে রোসারিওর ম্যাচ দেখতে যান তিনি। ক্লাবটির সভাপতি মেসির বড় ভাই মাতিয়াস মেসি।

মূলত, ২০১৫ সালে মেসির পরিবার লিওনেস দে রোসারিও ক্লাবটি প্রতিষ্ঠা করে। বর্তমানে দলটি আর্জেন্টিনার ফুটবলের চতুর্থ স্তরের লিগ প্রিমেরা সি’তে খেলছে।

ফাইনাল হারের পর আর্জেন্টিনা দলের একটি অংশ কোচ লিওনেল স্কালোনির নেতৃত্বে রাজধানী বুয়েনোস আইরেসে পৌঁছায়। সেখানে হাজারও সমর্থক তাদের স্বাগত জানান। তবে মেসি দলের সঙ্গে সেখানে যাননি; তিনি সরাসরি রোজারিওতে ফিরে যান।



জানা গেছে, ছুটি শেষে মেসি ইন্টার মিয়ামিতে যোগ দেবেন। তবে এখনও জানা যায়নি, তিনি কবে যুক্তরাষ্ট্রের ক্লাবটিতে ফিরবেন। এরই মধ্যে ইন্টার মিয়ামি মেজর লিগ সকার (এমএলএস)-এর নতুন মৌসুমের খেলা শুরু করেছে। তবে ক্লাবটি মেসিকে শারীরিক ও মানসিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে ফিরতে যতটা সময় প্রয়োজন, ততটাই দিতে প্রস্তুত।

প্রসঙ্গত, ফাইনালের পর সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রায় পুরোপুরি নীরব ছিলেন মেসি। ম্যাচ শেষে তিনি মাত্র একটি পোস্ট করেন। এমনকি সতীর্থদের সঙ্গে আর্জেন্টিনায় ফেরার ফ্লাইটেও ছিলেন না, যদিও কিছুক্ষণের মধ্যেই তাকে নিজ শহর রোজারিওতে পৌঁছাতে দেখা যায়।


এমআই/টিকে

মন্তব্য করুন