© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে: মনির খান

শেয়ার করুন:
রুনা লায়লাকে অসম্মান করা হয়েছে: মনির খান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:১০ পিএম | ২৬ জুলাই, ২০২৬
রাজধানীতে গত শুক্রবার (২৪ জুলাই) ছিল সংগীতের উৎসব। একই দিনে ছিল তিনটি কনসার্ট। এরমধ্যে দর্শক-শ্রোতার আকর্ষণে ছিল রুনা লায়লার একক সংগীতসন্ধ্যা। উপ মহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা ৬২ বছর পর শিল্পকলার মঞ্চে একক কনসার্ট করেন।

যা ছিল সংগীতপিপাসুদের আগ্রহের কেন্দ্রে। কিন্তু এদিনই ছিল পাকিস্তানি সংগীতশিল্পী আতিফ আসলামের কনসার্টও। একইদিন বাইরের শিল্পীর কনসার্ট আয়োজন করে দেশের প্রখ্যাত একজন শিল্পীকে অবমাননা করা হয়েছে বলেও অভিযোগ তুলেছেন দেশের একাধিক শিল্পী। এরমধ্যে একজন হচ্ছে শ্রোতানন্দিত শিল্পী মনির খান। রুনা লায়লার একক সংগীতানুষ্ঠানের দিনেই পাকিস্তানি শিল্পী আতিফ আসলামের কনসার্ট আয়োজন করায় ক্ষোভ প্রকাশ করেছেন এই শিল্পী।

বিষয়টি নিয়ে অসন্তোষ প্রকাশ করে মনির খান বলেন, 'একই দিনে বিদেশি শিল্পী এনে রুনা লায়লাকে অসম্মান করার কোনো দরকার ছিলো না। এটা খুব দুঃখজনক ঘটনা। আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। একটা ডেট পরিবর্তন করার দরকার ছিলো। রুনা লায়লার প্রোগ্রাম হচ্ছে রাস্ট্রীয় ভাবে সেই প্রোগ্রামকে সম্মান করার দরকার ছিলো।' ভবিষ্যতে এমন পরিস্থিতি যেন আর না ঘটে, সে আহ্বানও জানান তিনি।

রুনা লায়লার অবদান তুলে ধরে মনির খান আরও বলেন, 'বাংলাদেশে রুনা লায়লার দ্বিতীয় কেউ হবে না। আমরা একদিন চলে যাব, রুনা লায়লাও একদিন থাকবেন না। কিন্তু রুনা লায়লার মতো শিল্পী বাংলাদেশে আর সৃষ্টি হবে না।'

শুক্রবার রাজধানীর শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হয় কিংবদন্তি শিল্পী রুনা লায়লার একক সংগীতানুষ্ঠান। এদিন মঞ্চে রাষ্ট্রীয়ভাবে তাকে বিশেষ সম্মাননায় ভূষিত করা হয়। একই সময়ে রাজধানীর ১০০ ফিট এলাকার মাদানী অ্যাভিনিউতে অনুষ্ঠিত হয় পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলামের কনসার্ট।

এসএ/টিকে

মন্তব্য করুন