যখন খাই, মন ভরে খাই এরপর ডায়েট করি: সাদিয়া আইমান
ছবি: সংগৃহীত
০৫:৩৪ পিএম | ২৬ জুলাই, ২০২৬
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া আয়মান। নাটকের পর্দায় নিজের সাবলীল অভিনয় আর ভিন্নধর্মী চরিত্রে দর্শকের প্রশংসা কুড়িয়েছেন তিনি। ভালো গল্প ও শক্তিশালী চরিত্রকে প্রাধান্য দিয়ে কাজ করায় রূপালি পর্দায় তাকে খুব একটা দেখা যায় না। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও ভক্তদের আগ্রহের কমতি নেই। বিশেষ করে তার খাদ্যাভ্যাস ও ফিটনেস নিয়ে কৌতূহল থাকে অনেকেরই। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এসে নিজের খাদ্যাভ্যাস নিয়ে এই অভিনেত্রী জানালেন ভিন্ন এক গল্প।
সাদিয়া জানান, তিনি ভীষণই ফুড লাভার। শুধু খেতেই নয়, রান্না করতেও ভালোবাসেন। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমি ফুড লাভার। নিজেও রান্না করতে পছন্দ করি। মাঝেমধ্যে নিজের জন্য রান্না করে খাই। সোশ্যাল মিডিয়ায় খুব বেশি পোস্ট করি না, তবে মাঝে মধ্যে স্টোরি শেয়ার করি।'

তবে খাবারের প্রতি এতটা ভালোবাসা থাকা সত্ত্বেও কীভাবে নিজের ফিটনেস ধরে রাখেন এমন প্রশ্নের জবাবে সাদিয়া বলেন, ‘ফিটনেস মেইনটেইন করা আমাদের দায়িত্ব। আমরা তো ২৪ ঘণ্টা খাই না। যখন খাই, মন ভরে খাই। এরপর আবার ডায়েট করি, ব্যালেন্স করি এবং সেটা খুবই ডেডিকেটেডভাবে মেনে চলি।'
স্বাস্থ্যকর খাবার খেলে খুব একটা ওজন বাড়ে না। এ প্রসঙ্গে তিনি বলেন, 'হেলদি ফুড খেলে খুব একটা ওয়েট গেইন হয় না। আসলে সবকিছুই নির্ভর করে ব্যালেন্স আর মেইনটেইন করার ওপর।'
কেএন/এসএন