ক্যাফেতে একসঙ্গে যশস্বী-ম্রুণাল, তবে কি শুরু হয়েছে নতুন প্রেমের আলাপ!
ছবি: সংগৃহীত
০৪:২২ পিএম | ২৭ জুলাই, ২০২৬
ক্রিকেট ও বলিউডের সম্পর্ক নতুন নয়। সেই তালিকায় এবার নতুন করে যুক্ত হয়েছে ভারতীয় তরুণ ক্রিকেটার যশস্বী জয়সওয়াল ও বলিউড অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের নাম। সম্প্রতি মুম্বাইয়ের একটি ক্যাফেতে দুজনকে একসঙ্গে দেখা যাওয়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্পর্ক নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা।
ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, যশস্বী জয়সওয়াল ক্যাফে থেকে বেরিয়ে এলেও ম্রুণাল ঠাকুর তখনও ভেতরে ছিলেন। পাপারাজ্জিদের ক্যামেরায় সেই মুহূর্ত ধরা পড়তেই তাদের প্রেম নিয়ে নানা জল্পনা ছড়িয়ে পড়ে।

তবে এ বিষয়ে এখন পর্যন্ত যশস্বী কিংবা ম্রুণাল কেউই কোনো মন্তব্য করেননি। ফলে সম্পর্কের গুঞ্জন সত্য নাকি কেবলই গুজব, তা স্পষ্ট হয়নি।
এর আগে অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের নাম অভিনেতা ধানুশের সঙ্গে জড়িয়েছিল। যদিও পরে দুই পক্ষই সেই খবরকে ভিত্তিহীন বলে উড়িয়ে দেয়।
অন্যদিকে, যশস্বী জয়সওয়ালের ব্যক্তিগত জীবন নিয়েও আগে গুঞ্জন ছিল। বিভিন্ন ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছিল, ব্রিটিশ তরুণী ম্যাডির সঙ্গে দীর্ঘদিন সম্পর্কে ছিলেন তিনি। বিমানবন্দরেও তাদের একসঙ্গে দেখা গিয়েছিল। তবে সেই সম্পর্ক নিয়েও প্রকাশ্যে কখনো মুখ খোলেননি যশস্বী।
এদিকে নতুন ভাইরাল ভিডিওকে কেন্দ্র করে একাংশের দাবি, যশস্বী ও ম্রুণালের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়েছে। তবে অন্যদের মতে, এটি কোনো বিজ্ঞাপন, ফটোশুট বা পেশাগত কাজের অংশও হতে পারে। আনুষ্ঠানিকভাবে কেউ কিছু না বলায় বিষয়টি এখনও জল্পনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
এসএন