© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আমাকে সামি বলে ডাকলে খুশি হই: খায়রুল বাসার

শেয়ার করুন:
আমাকে সামি বলে ডাকলে খুশি হই: খায়রুল বাসার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:২৪ পিএম | ২৭ জুলাই, ২০২৬
ছোট পর্দার বর্তমান সময়ের অন্যতম ব্যস্ত ও জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। বিভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন। সম্প্রতি এক অ্যাওয়ার্ড শো অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নিজের কাজ, ছোট পর্দা থেকে সিনেমায় রূপান্তর, স্বপ্নের চরিত্র এবং সহশিল্পীদের সঙ্গে কাজের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেছেন এই অভিনেতা।

পর্দায় ফুটে ওঠা চরিত্রের নামে ভক্তরা যখন তাকে চেনেন বা ডাকেন, সেটিকে নিজের কাজের সার্থকতা হিসেবেই দেখেন খায়রুল বাসার। তার কথায়, ‘বিষয়টা হচ্ছে যে আমি তো খায়রুল বাসার, কিন্তু সামি বললে আমি খুশি হই কারণ মনে হয় যে আমার কাজটা পৌঁছাচ্ছে। আমার কাজটা যিনি আমাকে সামি ডাকলেন উনি দেখেছেন। তো ঐটা একটা অন্যরকম ভালো লাগার কাজ করে।’

খায়রুল বাসার বলেন, ‘অবশ্যই অ্যাওয়ার্ড পেলে খুশি হই। অ্যাওয়ার্ডের সাথে সম্মান জড়িত থাকে, একজন অভিনেতা হিসেবে একটা স্বীকৃতি জড়িত থাকে। ভালো লাগে এবং মনে হয় যে এটা আমাদেরই গল্পের জন্য পেলাম। এটা ‘আমাদেরই গল্প’ সম্মানিত হলো এবং ঐ গল্পটার জন্যই আসলে পাওয়া। ঐ কাজটা মানুষের ভালোবাসায় পৌঁছাতে পেরেছে বলে সে ভালোবাসা পাচ্ছে। ‘

বর্তমান সময়ে ছোট পর্দা বা নাটক থেকে বড় পর্দা অর্থাৎ সিনেমায় কাজ করার যে নতুন ধারা তৈরি হয়েছে, তাকে ইতিবাচক হিসেবেই দেখেন এই তারকা। নিজের অভিনয় সত্তাকে শানিয়ে নিতে নাটককে একটি বড় পাঠশালা উল্লেখ করে তিনি বলেন, ‘আচ্ছা অনেকেই নাটক থেকে সিনেমায় আসছেন। আমার মনে হয় সিনেমাতে মোটামুটি যে যারা অভিনেতা হিসেবে প্লে করছেন, প্রায় সবাই নাটক থেকেই আসা এরকম। এর বাইরে অনেকেই প্রোটাগনিস্ট হিসেবে কাজ করছেন নাটক থেকে এসে। তো ব্যাপারটা ওকে আমি দারুণভাবে দেখি।’ 



তিনি আরও বলেন, ‘ মনে হয় নাটকটা আমাদের অভিনয়ের একটা চর্চার বড় জায়গা। এখানে আমরা নানা ধরণের চরিত্র প্লে করে নিজেকে আরও অনেক বেশি ঝালাই করতে পারি, নিজেকে আরও ইমপ্রুভ করতে পারি এবং ভাবনার জায়গা তৈরি হয় যে এই নানা রকম সীমাবদ্ধতার ভিতরেও নিজেকে আসলে কিভাবে ঐ চরিত্রে ফিট রাখা যায় এবং আরও সুযোগ মানে সুবিধা পেলে বা সময় পেলে কিভাবে সে চরিত্রটার জন্য আরেকটু মনোযোগী হওয়া যেতে পারে বা প্রস্তুতি নিয়ে আসা যেতে পারে।’ 

অভিনেতার ভাষ্যে, ‘আমার স্বপ্নের চরিত্র সবাই। প্রত্যেকের জীবন আসলে সিনেমার মতো। প্রত্যেকেরই আলাদা কিছু কষ্ট থাকে, আলাদা কিছু অভিজ্ঞতা থাকে, আলাদা কিছু বলার থাকে, আলাদা কিছু বলতে চায় কিন্তু বলতে পারে না, সে না বলা কথা থাকে। আমার কাছে মনে হয় প্রত্যেকটা মানুষের জীবনের গল্প খুব গুরুত্বপূর্ণ।’

শেষে বলেন, ‘আমি অনেকের সাথে কাজ করছি, সবার সাথে আমার মনে হয় যে আমার ভালো লাগে। একেকজন একেক দিক থেকে আলাদা, তার ভাবনার জায়গায় দেখা যায় যে বৈচিত্র্য থাকে। তো ঐ সকলের বৈচিত্র্যটাই আসলে আমার কাছে সুন্দরভাবে আসে। সবার সাথে কাজ করতেই কমফোর্ট ফিল করি এবং মনে হয় যে একদম নতুন কারও সাথে যদি কাজ করি, সেটা আমার কাছে বেশি ভালো লাগে।’


এমআই/এসএন  

মন্তব্য করুন