ছাত্রীকে যৌন হয়রানির দায়ে খুবির অধ্যাপক চাকরিচ্যুত
ছবি: সংগৃহীত
১১:৪০ পিএম | ৩০ জুলাই, ২০২৬
ছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগ প্রমানিত হওয়ায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক মো. রেজাউল ইসলামকে চাকরিচ্যুত করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ২৩৭তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। খুবির ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. এস এম মাহবুবুর রহমান স্টার নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, এই সিদ্ধান্তটি অন্যান্য বিশ্ববিদ্যালয়সহ সমপর্যায়ের সব প্রতিষ্ঠানকে চিঠি দিয়ে জানানো হবে।
অধ্যাপক মাহবুবুর রহমান জানান, এর আগে বাংলা বিভাগের অ্যধাপক রুবেল আনসারের বিরুদ্ধে আনা একই অভিযোগের যে পর্যবেক্ষণ ছিল সেটি পর্যালোচনার জন্য একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি করা হয়েছে। আগামী ৩০ কর্ম দিবসের মধ্যে কমিটিকে তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। গত মাসে হয়রানীর শিকার এক ছাত্রী রেজাউল ইসলামের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে সাময়িক বহিষ্কার করে।
এমআই/টিএ