© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় নাহিদ রানা

শেয়ার করুন:
অস্ট্রেলিয়ায় স্ক্যানের অপেক্ষায় নাহিদ রানা

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৪৮ এএম | ৩১ জুলাই, ২০২৬
বর্তমানে বাংলাদেশ দলের ৪ পেসারসহ এক ব্যাটার ইনজুরিতে ভুগছেন। ফিট না থাকায় অস্ট্রেলিয়ার বিমানে উঠতে পারেননি নাহিদ রানা, শরিফুল ইসলাম, লিটন দাসরা। তাদের চোট অস্ট্রেলিয়া সফরের আগে বাংলাদেশের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। 

রানার ইনজুরি থেকে ফিরতে সময় লাগবে বেশ কিছু দিন। দেশেই চালিয়ে যাওয়ার কথা ছিল সবকিছু। তবে নাহিদের মতো তারকা ক্রিকেটারকে নিয়ে ঝুঁকি নিতে নারাজ বিসিবি। যে কারণে উন্নত চিকিৎসার জন্য গেল মঙ্গলবার অস্ট্রেলিয়ায় পাঠানো হয়েছে তাকে।

তবে অস্ট্রেলিয়ায় সাইড স্ট্রেইনের চোটের জন্য পাঠানো হয়নি রানাকে। মূলত তার দুই পায়ে ক্রনিক শিনবোন আছে। এতে পায়ের শিনবোন বা টিবিয়ার ভেতরের অংশে সবসময় ব্যথা অনুভব করেন তিনি। এটা অবশ্য তার পুরনো সমস্যা।

অস্ট্রেলিয়া পৌঁছে এই সমস্যার জন্য স্ক্যানের অপেক্ষায় আছেন রানা। এরপর অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন তিনি।

এমআই/টিএ


মন্তব্য করুন