© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

লিটনকে অধিনায়ক করায় মুখ খুললেন শান্ত

শেয়ার করুন:
লিটনকে অধিনায়ক করায় মুখ খুললেন শান্ত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:৩৫ এএম | ৩১ জুলাই, ২০২৬
মিরাজের বদলে ওয়ানডে দলে ফের অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লিটন দাস। এই সিদ্ধান্তকে ঘিরে আলোচনা-সমালোচনা থাকলেও বিষয়টিকে ইতিবাচকভাবেই দেখছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। 

বৃহস্পতিবার (৩০ জুলাই) অস্ট্রেলিয়া সফর উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়কত্বের পরিবর্তন প্রসঙ্গে শান্তর মন্তব্য, বিষয়টি নিয়ে আগে থেকেই তার সঙ্গে আলোচনা করা হয়েছিল। তাই এই সিদ্ধান্তে তার কোনো বিস্ময় বা আপত্তি নেই।

শান্ত বলেন, তামিমের (ভাই) সঙ্গে আমার কথা হয়েছে, বিষয়টা পরিষ্কার ছিল। লিটনকে অভিনন্দন। সে (লিটন) টি-টোয়েন্টি দলকে যেভাবে ভালো জায়গায় নিয়ে এসেছে, ওয়ানডে দলকেও ভালো জায়গায় নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। ম্যানেজমেন্ট দলের জন্য যেটা ভালো মনে করেছে, সেই সিদ্ধান্তই নিয়েছে।

সংবাদ সম্মেলনে টেস্ট দলের বর্তমান অবস্থান নিয়েও আশাবাদ ব্যক্ত করেন শান্ত। 



লাল বলের এই অধিনায়কের ভাষ্য, আমরা গত কিছু বছর ধরে যেভাবে টেস্ট ক্রিকেট খেলছি, চেষ্টা করব সেভাবেই খেলার। কন্ডিশন ভিন্ন হবে, তাই যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। আলাদা কোনো পরিকল্পনা নেই। 

তিনি আরও বলেন, টেস্ট দলটা একটা ভালো অবস্থানে আছে। এই জায়গা থেকে আমরা যেন নিচের দিকে না যাই এবং সামনে আরও কীভাবে উন্নতি করতে পারি, সেটাই মূল লক্ষ্য থাকবে।

এফআর/এসএন

মন্তব্য করুন