© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

বন্যার্তদের সহায়তায় কোটি টাকা অনুদান কার্তিক আরিয়ানের

শেয়ার করুন:
বন্যার্তদের সহায়তায় কোটি টাকা অনুদান কার্তিক আরিয়ানের

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:৩৮ পিএম | ০১ আগস্ট, ২০২৬
গত কয়েক দিনে বৃষ্টির পরিমাণ কিছুটা কমায় ভাসতের আসামের বেশ কয়েকটি অঞ্চলে বন্যার পানি নামতে শুরু করেছিল। তবে প্রান্তিক এলাকাগুলোতে মানুষের দুর্ভোগ এখনও কাটেনি।

এরই মধ্যে নতুন করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। জারি করা হয়েছে হলুদ সতর্কতাও। ভয়াবহ এই বন্যায় রাজ্যে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৮-এ।
এমন পরিস্থিতিতে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়াচ্ছেন বলিউডের একাধিক তারকা।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এরই মধ্যে ত্রাণ কার্যক্রমে সহযোগিতার হাত বাড়িয়েছেন সালমান খান। এবার আসামের বন্যার্তদের সহায়তায় বড় অঙ্কের আর্থিক অনুদান দিলেন ‘চআন্দু চ্যাম্পিয়ন’খ্যাত অভিনেতা কার্তিক আরিয়ান। আসামের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি রুপি অনুদান দিয়েছেন কার্তিক। অভিনেতার এই মানবিক উদ্যোগের কথা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

কার্তিকের এই সহায়তা বন্যাকবলিত মানুষের ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে কৃতজ্ঞতা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘আপনার এই উদার অনুদানে আমি সত্যিই আপ্লুত। আপনার এই সহযোগিতা অসমের মানুষের পাশে দাঁড়াতে এবং তাদের দুর্দিন কাটিয়ে উঠতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।’

আসাম সরকারের পক্ষ থেকেও কার্তিককে ধন্যবাদ জানানো হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের পক্ষ থেকে লেখা হয়েছে, ‘অভিনেতা কার্তিক আরিয়ানকে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি রুপি অনুদান দেওয়ার জন্য আন্তরিক ধন্যবাদ।

মাননীয় মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা তাঁর এই উদ্যোগ এবং সময়োপযোগী সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।’ এদিকে অভিনেত্রী আলিয়া ভাটও আসামের বন্যাদুর্গত মানুষের কাছে দ্রুত ত্রাণ পৌঁছে দেওয়ার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি অভিনেতা আয়ুষ্মান খুরানা এবং তাঁর স্ত্রী, লেখক ও চলচ্চিত্র নির্মাতা তাহিরা কাশ্যপও অসমের বন্যাকবলিত মানুষের সহায়তায় এগিয়ে এসেছেন।

এসএ/টিএ



মন্তব্য করুন