© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘গুলশানের চামেলী’ নামেই দর্শকের আগ্রহ তৈরি হবে: অনন্ত জলিল

শেয়ার করুন:
‘গুলশানের চামেলী’ নামেই দর্শকের আগ্রহ তৈরি হবে: অনন্ত জলিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১১:১৫ এএম | ০২ আগস্ট, ২০২৬
রাজধানীতে একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয়ে গেলো 'গুলশানের চামেলী' সিনেমার মহরত। অনুষ্ঠানে উপস্থিত হয়ে নতুন এ সিনেমার নাম ও গল্পের প্রশংসা করেছেন চিত্রনায়ক অনন্ত জলিল। তিনি মনে করেন, সিনেমাটির নামই দর্শকদের মধ্যে আলাদা কৌতূহল তৈরি করবে।

শনিবার (১ আগস্ট) মহরত অনুষ্ঠানে অনন্ত জলিল বলেন, "আগে আমরা গুলশানের অনেক ভিডিও দেখতাম। এবার সেই গুলশানের নামে সিনেমা হচ্ছে। 'গুলশানের চামেলী' নামটি অনেক সুন্দর। এ নামের জন্যই সিনেমাটি মানুষ আগ্রহ নিয়ে দেখবে।"



তিনি আরও বলেন, "এজন্য আমি স্ক্রিপ্ট রাইটারকে কৃতজ্ঞতা জানাতে চাই। পাশাপাশি এমন একটি গল্প নিয়ে কাজ শুরু করার জন্য পরিচালককেও ধন্যবাদ জানাই।"

‘গুলশানের চামেলি’ নির্মিত হচ্ছে এক যৌনকর্মীর জীবনসংগ্রামকে কেন্দ্র করে। নির্মাতার ভাষ্য অনুযায়ী, সিনেমাটিতে বাংলাদেশ ও ভারতের দুই দেশের জনপ্রিয় একঝাঁক শিল্পী অভিনয় করবেন। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে থাকছেন কলকাতার মধুমিতা সরকার। এ ছাড়াও গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে আজমেরী হক বাঁধনকে। ইতোমধ্যে সিনেমাটির শিল্পী তালিকায় যুক্ত হয়েছেন ওমর সানী, আমিন খান, আশীষ খন্দকার ও কিংবদন্তি অভিনেত্রী রোজিনা।

অনুষ্ঠানে চলচ্চিত্রটির কলাকুশলী ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। মহরতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে 'গুলশানের চামেলী' সিনেমার যাত্রা শুরু হলো।

এফআর/এসএন

মন্তব্য করুন