আর্জেন্টাইন বার্কোকে দলে ভেড়াল চেলসি
ছবি: সংগৃহীত
০২:৫৮ পিএম | ০৩ আগস্ট, ২০২৬
আর্জেন্টিনার তরুণ প্রতিভা ভ্যালেন্তিন বার্কোকে সাত বছরের চুক্তিতে দলে ভিড়িয়েছে চেলসি। রোববার (২ আগস্ট) এই আর্জেন্টাইন মিডফিল্ডারকে স্টামফোর্ড ব্রিজে ভেড়ানোর ঘোষণা দেয় ইংলিশ ক্লাবটি।
ফরাসি ক্লাব স্ট্রাসবুর্গ থেকে ২২ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে নিয়ে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনায় বড় সংযোজন করল লন্ডনের ক্লাবটি।

মাঠে একাধিক পজিশনে খেলার সামর্থ্যই বার্কোর অন্যতম বড় শক্তি। মাঝমাঠের পাশাপাশি উইঙ্গার ও লেফটব্যাক হিসেবেও খেলতে পারেন। গত মৌসুমে স্ট্রাসবুর্গের হয়ে ৫৮ ম্যাচে ৩ গোল ও ১১ অ্যাসিস্ট করেছেন তিনি। আর্জেন্টিনার জার্সিতে পাঁচ ম্যাচে দুটি গোল থাকলেও ২০২৬ বিশ্বকাপ খেলার সুযোগ পেয়েছেন মাত্র এক ম্যাচে।
নতুন কোচ জাবি আলোনসোর অধীনে বড় ধরনের পরিবর্তনের পথে হাঁটছে চেলসি। এর আগে ড্যানি ওয়েলবেক, মর্গ্যান রজার্সসহ পাঁচজন ফুটবলারকে দলে নেওয়ার ঘোষণা দিয়েছিল তারা।
কেএন/এসএন