© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আন্তর্জাতিক ম্যাচ না খেলা ক্রিকেটার এবার পাকিস্তানের ব্যাটিং কোচ

শেয়ার করুন:
আন্তর্জাতিক ম্যাচ না খেলা ক্রিকেটার এবার পাকিস্তানের ব্যাটিং কোচ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৩:২৫ পিএম | ০৪ আগস্ট, ২০২৬
পাকিস্তান ক্রিকেট বোর্ড দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার মাইকেল স্মিথকে পাকিস্তান পুরুষ দলের ব্যাটিং কোচ নিযুক্ত করেছে। তার সঙ্গে দুই বছরের চুক্তি হয়েছে।

মঙ্গলবার পিসিবি জানায়, ৪৬ বছর বয়সী স্মিথ টেস্ট এবং সাদা বলের ক্রিকেট, দুই ফরম্যাটেই জাতীয় দলের সঙ্গে কাজ করবেন। ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগেই তিনি দলের সঙ্গে যোগ দেবেন। এই সিরিজ শুরু হবে ১৯ আগস্ট।



স্মিথ ২০০৩ থেকে ২০১৩ সাল পর্যন্ত ক্রিকেট খেলেছেন। এই সময়ে ৮৯টি প্রথম শ্রেণির ম্যাচ, ৭২টি লিস্ট-এ ম্যাচ এবং ১৬টি টি-টোয়েন্টি খেলেছেন। এই ডানহাতি ব্যাটার সব ফরম্যাট মিলিয়ে ৭ হাজার ২৯ রান করেছেন, যার মধ্যে ৯টি সেঞ্চুরি এবং ৪০টি হাফ সেঞ্চুরি রয়েছে। তবে এই দীর্ঘ ক্যারিয়ারে কখনোই দক্ষিণ আফ্রিকার জাতীয় দলে জায়গা করে নিতে পারেননি তিনি।

তার লেভেল ৪ কোচিং যোগ্যতা রয়েছে। এর আগে তিনি এইচবিএল পাকিস্তান সুপার লিগে ইসলামাবাদ ইউনাইটেড, করাচি কিংস এবং মুলতান সুলতানসের সঙ্গে কাজ করেছেন।

এফআর/এসএন

মন্তব্য করুন