© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবির-ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ

শেয়ার করুন:
ঢাকা আলিয়া মাদ্রাসায় শিবির-ছাত্রদলের দফায় দফায় সংঘর্ষ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:৫৩ পিএম | ০৪ আগস্ট, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), ঢাকা কলেজের এবার দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ঢাকা আলিয়া মাদ্রাসা শাখার ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীরা। হলের সিট দখলকে কেন্দ্র করে এ সংর্ষের সূত্রপাত বলে জানা গেছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেল ৪টার দিকে আলিয়া মাদ্রাসা এলাকার ন্যাশনাল মেডিকেলের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সকাল থেকেই মাদ্রাসার ছাত্রদল ও শিবিরের নেতাকর্মীদের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছিল। একপর্যায়ে দুপুরের পর পরই তারা সংঘর্ষ শুরু হয়। পুলিশের উপস্থিতিতেই দুই ছাত্রসংগঠনের নেতাকর্মীরা সংঘর্ষে জড়ায়। এসময় উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ করে।

ছাত্রশিবিরের নেতাকর্মীদের অভিযোগ, হলের সিট অবৈধভাবে দখলের প্রতিবাদ করায় তাদের ওপর হামলা চালিয়েছে। অপরদিকে ছাত্রদলের নেতাকর্মীদের দাবি, ছাত্রশিবির সারাদেশেই এমন ঝামেলা করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষ থামলেও মাদ্রাসা এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

এর আগে মঙ্গলবার সকালে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হস্তক্ষেপ করে।

এছাড়া একই সময়ে ঢাকা কলেজে ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের হামলার ঘটনা ঘটেছে। এতে শিবিরের অন্তত ২০ ও ছাত্রদলের ৭ নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

আরআই/টিএ

মন্তব্য করুন