© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

আহত জকসু নেতা-শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে সাদিক কায়েম

শেয়ার করুন:
আহত জকসু নেতা-শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে সাদিক কায়েম

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:৩৬ এএম | ০৫ আগস্ট, ২০২৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) ছাত্রদলের হামলায় আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েমসহ ডাকসুর নেতারা।

মঙ্গলবার (৪ আগস্ট) রাত ১০টার দিকে তারা হাসপাতালে গিয়ে আহতদের চিকিৎসার খোঁজখবর নেন। এ সময় চিকিৎসকদের সঙ্গে কথা বলে আহতদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে অবগত হন। পাশাপাশি আহত শিক্ষার্থীদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মতপ্রকাশের স্বাধীনতা ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব। কোনো মতভিন্নতার কারণে শিক্ষার্থীদের ওপর হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়গুলো জ্ঞানচর্চা, সহনশীলতা ও গণতান্ত্রিক চর্চার স্থান। সেখানে সহিংসতার রাজনীতি শিক্ষার পরিবেশকে বিনষ্ট করে। আমরা আহত শিক্ষার্থীদের পাশে আছি এবং তাদের চিকিৎসা ও নিরাপত্তার বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি।

সাদিক কায়েম আহত জকসু নেতৃবৃন্দ ও শিক্ষার্থীদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানান প্রশাসনের কাছে।

এ সময় ডাকসুর এজিএস মহিউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার উন্নয়নবিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য আনাস ইবনে মুনিরসহ ডাকসুর অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এমআর/টিএ  

মন্তব্য করুন