শুভশ্রীর সঙ্গে দেবের রোমান্টিক ছবি ভাইরাল, অভিনেতার কড়া বার্তা
ছবি: সংগৃহীত
১২:৫৪ এএম | ০৫ আগস্ট, ২০২৬
টালিউডের বহুল আলোচিত জুটি দেব-শুভশ্রীর ভাইরাল অন্তরঙ্গ ছবি নিয়ে কড়া বার্তা দিয়েছেন নায়ক দেব। সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে ভাইরাল ছবিগুলো।
ছবিতে দেখা যায় দেব আর শুভশ্রী একসঙ্গে। একটি সিনেমা হলে দেবের কোলে শুভশী। তারা একসঙ্গে খুনসুটি করছেন। ছবিটি প্রকাশের পরই ইন্টারনেট দুনিয়ায় সেটা ভাইরাল হয়ে যায়। দেশু ভক্তরা দুই তারকাকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
শুভশ্রীর সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করেছেন দেব। সঙ্গে ক্যাপশনে লিখেছেন এক বছর আগে, বাংলা সিনেমা ইতিহাসের সাক্ষী হয়েছিল। ধূমকেতু ট্রেলার লঞ্চ শুধু একটি অনুষ্ঠান ছিল না এটি ছিল বাংলা সিনেমার ইতিহাসের সর্ববৃহৎ আয়োজন। যারা এটিকে সম্ভব করেছেন এবং এখনও দেব শুভশ্রীর এর জন্য ভালোবাসা বর্ষণ করে চলেছেন, তাদের প্রত্যেককে আন্তরিক ধন্যবাদ। বিশ্বাস ও সমর্থন অব্যাহত রাখুন, আমরা কথা দিচ্ছি আপনাদের হতাশ করব না।

দেব আর শুভশ্রীর আলোচিত সিনেমা ‘ধূমকেতু’। গত বছর অগস্ট মাসেই প্রেক্ষাগৃহে এসেছিল দেব-শুভশ্রীর ষষ্ঠ সিনেমা ‘ধূমকেতু’। তবে সিনেমাটির শুটিং হয়েছিল বহুবছর আগে। ২০১৩ সালে খোকা ৪২০ করার পর ব্রেকআপের পরপরই করেছিলেন ধূমকেতুর শ্যুট। সেটা ২০১৫ সাল। তারপর নানা আইনি গেরোয় আটকে ছিল সিনেমার মুক্তি। যা হলে আসে ২০২৫ সালে। এক বছর আগে ‘ধূমকেতু’ মুক্তির আগে রাখা হয়েছিল একটি বিশেষ অনুষ্ঠান। সিনেমার ট্রেলার লঞ্চ হয়েছিল ধুমধাম করে। যেখানে ভক্তদের লম্বা অপেক্ষার পর একসঙ্গে এসেছিলেন দেব-শুভশ্রী।
অন্যদিকে, পুজোয় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘দেশু সাত’। অবশ্য সিনেমার নাম এটা আপাতত রাখা হয়েছে। যেহেতু দেব ও শুভশ্রী জুটির সপ্তম সিনেমা এটি, তাই এই নাম। এই সিনেমার মাধ্যমে প্রথমবার পরিচালনা করবেন দেব।
একেএস/টিএ