© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সেলফি তোলার নামে জোর করে ভক্তের চুমু, মুখ খুললেন সেই অভিনেত্রী

শেয়ার করুন:
সেলফি তোলার নামে জোর করে ভক্তের চুমু, মুখ খুললেন সেই অভিনেত্রী

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১৭ পিএম | ১২ আগস্ট, ২০২৬
ভারতীয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী নিকিতা রাওয়াল। সম্প্রতি এক অস্বস্তিকর পরিস্থিতির শিকার হন তিনি।

একটি অনুষ্ঠানের রেড কার্পেটে পোজ দেওয়ার সময় এক নারী ভক্তের আবদারে সেলফি তোলার জন্য পোজ দেন নিকিতা। কিন্তু পরিস্থিতি ভিন্ন মোড় নেয়, যখন ওই নারী প্রথমে নিকিতার গালে চুমু দেন।

এখানেই থামেননি, এরপর অভিনেত্রীকে নিজের দিকে টেনে নিয়ে ঠোঁটে চুমু খাওয়ার চেষ্টা করেন তিনি। এ ঘটনায় রীতিমতো হতভম্ব হয়ে পড়েন নিকিতা।

ঘটনাটি সামাজিকমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। এবার সেই ঘটনায় প্রতিক্রিয়া জানালেন অভিনেত্রী।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে বেশ কিছু বার্তা শেয়ার করেছেন নিকিতা। ভারতের বিভিন্ন প্রান্তের ভক্তরা তাকে বার্তা পাঠিয়ে সমর্থন জানিয়েছেন। ঘটনার পর অভিনেত্রীর পাশে থাকার কথাও জানিয়েছেন অনেকে।

অনুরাগীদের এই সমর্থনের জন্য তাদের ধন্যবাদ জানিয়েছেন নিকিতা। তিনি লেখেন, এত ভালবাসা এবং সমর্থনের জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আমি সত্যিই কৃতজ্ঞ। আর আপনারা জানেন, আমি ঠিক বলছি। আমি কোনও ভুল করিনি। আমার লুকোনোর কিছু নেই। আমি সব সময় সত্যের পাশে থাকব।

বিষয়টি এখনও মেনে নিতে পারেননি নিকিতা। ওই নারী ভক্তকে যাতে কড়া শাস্তি দেওয়া হয়, সেই আর্জি জানিয়েছেন নিকিতার অন্য ভক্তরা। অনেকেই এই বিষয়টিকে যৌন হেনস্থা বলেও দাবি করেছেন। নিকিতা এ সবের উত্তরে লেখেন, আপনার সমর্থনের জন্য ধন্যবাদ।

উল্লেখ্য, বলিউডের পাশাপাশি দক্ষিণ ভারতীয় সিনেমাতেও কাজ করেছেন নিকিতা। তার অভিনীত সিনেমার তালিকায় রয়েছে ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’, ‘মিস্টার হট মিস্টার কুল’, ‘দ্য হিরো- অভিমন্যু’। অক্ষয় কুমার এবং জন আব্রাহাম অভিনীত ‘গরম মসালা’ সিনেমাতেও ছিলেন নিকিতা। 

এমআই/টিএ

মন্তব্য করুন