ইতালিতে রাজকীয় আয়োজনে বিয়ে করলেন ম্যানসিটির মিসরীয় তারকা
ছবি: সংগৃহীত
১০:৪১ পিএম | ১২ আগস্ট, ২০২৬
ইতালির কোমোতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন ম্যানচেস্টার সিটির মিসরীয় তারকা ওমর মারমুশ এবং তার দীর্ঘদিনের প্রেমিকা জিলান আল-জাব্বাস। ঘনিষ্ঠ বন্ধু ও পরিবারের উপস্থিতিতে এই রাজকীয় বিয়ের আয়োজন করা হয়।
মারমুশ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিবাহ ও মূল অনুষ্ঠানের বেশ কিছু আকর্ষণীয় ছবি শেয়ার করে ক্যাপশন দেন—‘উৎসব শুরু হোক’। ছবিগুলো মুহূর্তে নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে। ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলেছে।
ইতালির জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের আগে গত ১ জুন মিসরে একটি ঘরোয়া এবং অত্যন্ত ব্যক্তিগত আয়োজনে তাদের আকদ সম্পন্ন হয়েছিল।
২০২৬ বিশ্বকাপের ঠিক আগে মিসরীয় ফুটবল অ্যাসোসিয়েশন তাকে বিশেষ ছুটি দিলে তিনি এই বিয়ে সম্পন্ন করেন।
মারমুশের স্ত্রী জিলান আল-জাব্বাস (যিনি জুলি বা জুনি নামেও পরিচিত) একজন বিপণন ও যোগাযোগ বিশেষজ্ঞ। তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব সাসেক্স থেকে স্নাতক সম্পন্ন করেছেন। পূর্বে স্কোয়াশ খেলার পাশাপাশি ফ্যাশন কনসাল্টিংয়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি।
এমআই/টিএ