ইধিকাই কি হতে যাচ্ছেন শাকিবের ‘নিঃস্ব’র নায়িকা?
ছবি: সংগৃহীত
০৮:৪৩ পিএম | ১৩ আগস্ট, ২০২৬
সুপারস্টার শাকিব খানের বিপরীতে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে রুপালী পর্দায় অভিষেক হয়েছিল কলকাতার নায়িকা ইধিকা পালের। প্রথম সিনেমার মাধ্যমে দুই বাংলা জুড়ে আলোচনার তুঙ্গে এসেছিলেন ইধিকা। পরে শাকিব-ইধিকা জুটি ‘বরবাদ’ সিনেমা করলেও সেটিও সাফল্য পায়।

নতুন খবর, শাকিবের আসন্ন সিনেমা ‘নিঃস্ব’-তেও ইধিকা নায়িকা থাকছেন। মেহেদী হাসান হৃদয় পরিচালিত আসন্ন ঈদুল ফিতরের সিনেমা ‘নিঃস্ব’ ইধিকার থাকার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়েছে। যদিও সংশ্লিষ্টরা মুখ না খুললেও একাধিক সূত্র থেকে নিশ্চিত হওয়া গেছে।
পরিচালক মেহেদী হাসান হৃদয়, নায়িকার বিষয়ে এখনই জানাতে চাই না। আমরা এনাউন্সমেন্ট ভিডিওতে দিয়ে জানাবো।
আগামী অক্টোবরের শেষ সপ্তাহে শাকিব খান ও ইধিকা পালকে নিয়ে ‘নিঃস্ব’ সিনেমার শুটিং শুরু হবে। রিয়েল এনার্জি প্রডাকশনের ব্যাপারে নির্মিত হবে সিনেমাটি।
এসএ/টিএ