© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

‘এক্স মেন’-এ যুক্ত হলেন ‘অবসেশন’ সিনেমা খ্যাত অভিনেত্রী ইন্ডি

শেয়ার করুন:
‘এক্স মেন’-এ যুক্ত হলেন ‘অবসেশন’ সিনেমা খ্যাত অভিনেত্রী ইন্ডি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১২:২৫ পিএম | ১৫ আগস্ট, ২০২৬
মার্ভেল স্টুডিওসের বহুল প্রতীক্ষিত ‘এক্স-মেন’ এর নতুন সিনেমায় জনপ্রিয় চরিত্র ‘রোগ’ হিসেবে যুক্ত হলেন ‘অবসেশন’ সিনেমা খ্যাত অভিনেত্রী ইন্ডি নাভারেটি। শুক্রবার (১৪ আগস্ট) সন্ধ্যায় ডি২৩ ইভেন্টে এই কাস্টিংয়ের কথা আনুষ্ঠানিকভাবে জানানো হয়।

এর আগে প্রথম দিকের চারটি এক্স-মেন সিনেমায় এই চরিত্রে দেখা গিয়েছিল অভিনেত্রী আনা পাকুইনকে। এর আগে মার্ভেল প্রধান কেভিন ফাইগের সাথে দেখা করার কথা জানিয়েছিলেন নাভারেটি এবং তিনি মূলত ‘মিস্টিক’ চরিত্রের প্রতি আগ্রহী ছিলেন। তবে শেষ পর্যন্ত তিনি ‘রোগ’ চরিত্রেই চূড়ান্ত হলেন।



নাভারেটি ছাড়াও ডি২৩-এ আরো বেশ কয়েকজন অভিনয়শিল্পীর নাম ঘোষণা করা হয়। তালিকাটিতে থাকা বাকি অভিনয়শিল্পীদের মধ্যে এমা ফ্রস্ট চরিত্রে সামারা উইভিং, জিন গ্রে চরিত্রে স্যাডি সিঙ্ক, সাইক্লপস চরিত্রে কিট কনর, স্টর্ম চরিত্রে মায়া বয়েড, প্রফেসর এক্স চরিত্রে ক্রিস্টোফার অ্যাবট এবং মিস্টার সিনিস্টার চরিত্রে রয়েছেন অ্যাডাম ড্রাইভার।

‘থান্ডারবোল্টস’ খ্যাত জেক শ্রেয়ার সিনেমাটি পরিচালনা করতে যাচ্ছেন। বর্তমানে এর চিত্রনাট্য নতুন করে সংস্কার করছেন ‘বিফ’-এর লি সাং জিন এবং ‘দ্য বেয়ার’-এর জোয়ানা ক্যালো। বর্তমানে সিনেমাটির আরো বেশ কিছু চরিত্রে অভিনয়শিল্পী বাছাইয়ের কাজ চলছে, যা সামনের দিনগুলোতে জানানো হবে।

মার্ভেলের এই নতুন ‘এক্স-মেন’ রিবুটটি আগামী ২০২৮ সালের মে মাসে বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

এসএ/টিএ

মন্তব্য করুন