কুরআন শুধু সুর করে পড়ার জন্য নয়: বর্ষা
ছবি: সংগৃহীত
০৩:৩৪ পিএম | ১৫ আগস্ট, ২০২৬
সম্প্রতি ঢাকাই সিনেমার পরিচিত মুখ আফিয়া নুসরাত বর্ষা । তার অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে কুরআন তেলাওয়াত ও এর আসল অর্থ বোঝার গুরুত্ব নিয়ে একটি তাৎপর্যপূর্ণ ইসলামিক বার্তা শেয়ার করেছেন।
পোস্টটিতে তিনি উল্লেখ করেছেন যে, পবিত্র কুরআন কেবল সুর করে পাঠ করার বিষয় নয়, বরং প্রতিটি আয়াতের গভীর অর্থ ও বার্তা হৃদয় দিয়ে অনুধাবন করা জরুরি।
বর্ষা চৌধুরী জানান যে, কুরআন তেলাওয়াত কেবল একটি আনুষ্ঠানিকতা বা সুরে সীমাবদ্ধ না রেখে এর নির্দেশনাসমূহ অন্তরে ধারণ করা উচিত।
তিনি রাসূলুল্লাহ (সা.)-এর পবিত্র কুরআন তেলাওয়াতের অনুকরণে বিশ্বাসীদের অন্তরে খোদাভীতি (তাকওয়া) এবং অনুভূতির সঞ্চারের গুরুত্ব তুলে ধরেন। বর্ষা সকলের অন্তরে যেন এমন ধার্মিক অনুভূতি ও খোদাভীতি জাগ্রত হয়, তার জন্য আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা (তাওফিক) করেন।
এসএ/টিএ