© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বিসিবিতে দোয়া মাহফিল

শেয়ার করুন:
খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে বিসিবিতে দোয়া মাহফিল

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৯:০৪ পিএম | ১৫ আগস্ট, ২০২৬
তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে তার পরিবারের সার্বিক সুস্থতা এবং দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বিসিবি ভবনে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক ও উইমেন্স উইংয়ের সম্মানিত চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু এবং বিসিবি পরিচালক ও এইজ গ্রুপ ট্যালেন্ট হান্টের চেয়ারম্যান মিনহাজুল আবেদীন নান্নু।

দোয়া ও মিলাদ মাহফিলে বিসিবির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন বিভাগের কর্মচারীরা এবং স্থানীয় মাদ্রাসার আলেম-ওলামারা উপস্থিত ছিলেন।

মোনাজাতে খালেদা জিয়া ও তার পরিবারের সদস্যদের সার্বিক কল্যাণ, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়। অনুষ্ঠান শেষে স্থানীয় দু’টি মাদ্রাসার এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

এমআই/টিএ

মন্তব্য করুন