প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’
ছবি: সংগৃহীত
১১:১৪ পিএম | ১৫ আগস্ট, ২০২৬
প্রকাশ্যে এল মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিরিজ ‘ভিশনকোয়েস্ট’। শুক্রবার (১৪ আগস্ট) অনুষ্ঠিত ‘ডি২৩ ডিজনি এন্টারটেইনমেন্ট শোকেস’-এ এই নতুন সিরিজের বিস্তারিত তথ্য উন্মোচন করা হয়।
আগামী ১৪ অক্টোবর ডিজনি প্লাস প্ল্যাটফর্মে প্রিমিয়ার হতে যাওয়া এই সিরিজটি ২০২১ সালের ‘ওয়ান্ডাভিশন’ এবং ২০২৪ সালের ‘অ্যাগাথা অল অ্যালং’-এর পর মার্ভেলের বিশেষ এই ট্রিলজির শেষ পর্ব হতে যাচ্ছে।
নতুন এই সিরিজে অ্যান্ড্রয়েড অ্যাভেঞ্জার ‘ভিশন’ চরিত্রে যথারীতি পর্দায় ফিরছেন অভিনেতা পল বেটানি। পাশাপাশি ভক্তদের জন্য চমক হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তা ‘আলট্রন’ চরিত্রে আবারও দেখা যাবে জেমস স্পেডারকে, যিনি সর্বশেষ ২০১৫ সালের ‘অ্যাভেঞ্জার্স: এজ অফ আলট্রন’-এ অভিনয় করেছিলেন। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন অরলা ব্র্যাডি, জেমস ডি'আর্সি ও এমিলি হ্যাম্পশায়ার।
‘ওয়ান্ডাভিশন’ সিরিজের শেষ পর্বে স্মৃতি ফিরে পাওয়ার পর ভিশন যে অজানা গন্তব্যে পাড়ি দিয়েছিল, সেখান থেকেই শুরু হবে এই শেষ পর্বের গল্প। নিজের প্রকৃত পরিচয় ও জীবনের উদ্দেশ্য খুঁজে পাওয়ার এই লড়াইয়ে ভিশন ও আলট্রনের মধ্যকার নানা মনস্তাত্ত্বিক ও দার্শনিক সংঘাত ফুটিয়ে তোলা হবে এতে।
একেএস/টিএ