© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হ্যান্ডেল ছেড়ে মোটরসাইকেল চালিয়ে ভিডিও, প্রাণ হারালেন কনটেন্ট ক্রিয়েটর

শেয়ার করুন:
হ্যান্ডেল ছেড়ে মোটরসাইকেল চালিয়ে ভিডিও, প্রাণ হারালেন কনটেন্ট ক্রিয়েটর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৪:২৯ পিএম | ১৭ আগস্ট, ২০২৬
গাইবান্ধার গোবিন্দগঞ্জে চলন্ত মোটরসাইকেলে ভিডিও বানাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে শাওন মিয়া (৩২) নামের এক কনটেন্ট ক্রিয়েটর নিহত হয়েছেন। এ সময় তার মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায়।

সোমবার (১৭ আগস্ট) বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ-রাজা বিরাট সড়কের ইসলামপুর কারেন্টের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাওন বগুড়ার মোকামতলা উপজেলার দারিদহ সরদারপাড়া গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শাওন দীর্ঘদিন ধরে ফেসবুকে কনটেন্ট তৈরির কাজ করতেন। তিনি মোটরসাইকেল চালানোর সময় অন্য কাউকে দিয়ে সেই ভিডিও ধারণ করিয়ে ফেসবুকে পোস্ট করতেন। ঘটনার দিন সকালে মোটরসাইকেল চালিয়ে ভিডিও তৈরির সময় তিনি হাত ছেড়ে দিয়ে গাড়ি চালাচ্ছিলেন। কিছুদূর যাওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা পৌঁছানোর পর মরদেহ হস্তান্তর করা হবে এবং এ ঘটনায় একটি মামলা দায়ের করা হবে।

এমআই/টিএ


মন্তব্য করুন