© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

২ স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান

শেয়ার করুন:
২ স্ত্রীর হাতাহাতিতে জ্ঞান হারালেন মিশরের কোচ হোসাম হাসান

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:১১ পিএম | ১৭ আগস্ট, ২০২৬
দুই স্ত্রীর হাতাহাতির ঘটনায় জ্ঞান হারালেন মিশর জাতীয় ফুটবল দলের কোচ হোসাম হাসান। উত্তর উপকূলের একটি পর্যটন এলাকায় তার দুই স্ত্রীর মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। যে কারণে প্রথম স্ত্রী হোয়াইদা আল-গারবাওয়িকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স দিয়েছেন হোসাম।

হোসাম হাসানের দ্বিতীয় স্ত্রীর আইনজীবী মোহাম্মদ শামস বিষয়টি নিশ্চিত করেছেন। এর মধ্য দিয়ে হোয়াইদা আল-গারবাওয়ের সঙ্গে হোসামের দীর্ঘদিনের দাম্পত্য জীবনের ইতি ঘটলো। এই সংসারে তাদের তিন সন্তান-আয়া, রুয়া ও ওমর।

সম্প্রতি মিশরের উত্তর উপকূলের একটি বড় হোটেলের ভেতরের একটি ক্যাফেতে হোসাম হাসানের দুই স্ত্রী মুখোমুখি হন। শুক্রবার সন্ধ্যার ওই ঘটনায় কথা কাটাকাটির এক পর্যায়ে শারীরিক সংঘর্ষে রূপ নেয়। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে ক্যাফের অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন পুলিশকে খবর দেন।



সংঘর্ষে দুই পক্ষই বিভিন্ন ধরনের আঘাত ও শরীরে কালশিটে দাগে আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করেও হোসাম হাসান শেষ পর্যন্ত তা সামাল দিতে পারেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তীব্র উত্তেজনার মধ্যে তিনি জ্ঞানও হারিয়ে ফেলেন।

ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। মিশরের ক্রীড়া ও গণমাধ্যম অঙ্গনেও বিষয়টি নিয়ে শুরু হয় নানান আলোচনা। দুই পক্ষের বিরোধ দ্রুত এমন পর্যায়ে পৌঁছায়, যেখান থেকে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য আনুষ্ঠানিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেন হোসাম।

হোয়াইদা আল-গারবাওয়ের সঙ্গে হোসামের সম্পর্কের ইতিহাস বেশ দীর্ঘ। তাদের দাম্পত্য জীবনে একবার ২০২২ সালে প্রায় ১০ দিনের জন্য বিচ্ছেদ হয়েছিল। পরে তারা আবার একসঙ্গে সংসার শুরু করেন। তবে সাম্প্রতিক বিরোধের পর এবার সেই সম্পর্ক স্থায়ীভাবে শেষ করার সিদ্ধান্ত নেওয়া হলো।

২০১৫ সালে হোসাম হাসান দিনা মোস্তাফাকে বিয়ে করেন। তিনি ‘ড্যান অ্যাডাম’ নামেও পরিচিত। উত্তর উপকূলের মারিনায় তাদের পরিচয়ের পর সম্পর্ক গড়ে ওঠে এবং পরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন।

এমআর/টিএ  

মন্তব্য করুন