© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

শেয়ার করুন:
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৭:৫৩ পিএম | ১৮ আগস্ট, ২০২৬
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ২০ মাস বয়সী এক শিশুকে ধর্ষণের ঘটনা ঘঠেছে। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মোহাম্মদ মিজানুর রহমানের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার যুবকের নাম মরম আলী (২৩)। তিনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের বাবনগাঁও গ্রামের মৃত হাবিবুর রহমানের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার বাবনগাঁও গ্রামে আনুমানিক বেলা ১১টায় ভিক্টিমের খালি ঘরে প্রবেশ করে অভিযুক্ত যুবক। এ সময় ২০ মাস বয়সের কন্যা শিশুকে একা পেয়ে ধর্ষণ করে। মেয়ের কান্না শুনে ভিক্টিমের মা ঘরে চলে আসলে অভিযুক্ত যুবক দৌড়ে পালিয়ে যায়। মায়ের চিৎকার শুনে পাড়াপ্রতিবেশী ঘটনাস্থলে আসলে ভিক্টিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক যৌনাঙ্গে জখম দেখে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠান।

এ বিষয়ে ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নুসরাত আরেফিন বলেন, ‘আমি সুনামগঞ্জে ছিলাম। স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের যে নারী চিকিৎসক ছিলেন তিনি যৌনাঙ্গের বাহিরে লালচে পরিস্থিতি দেখেছেন। আমাদের এখানে কোনো ধরনের ইন্টার্নাল পরীক্ষার সুযোগ না থাকায় সিলেটে পাঠানো হয়েছে।

ওসি মোহাম্মদ মিজানুর রহমান জানান, ভিক্টিমের বাবার দায়ের করা মামলায় তাকে গ্রেপ্তার কারা হয়েছে। আসামিকে যথাযথ আইন প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

এমআর/টিএ 

মন্তব্য করুন