© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

হানি ট্র্যাপের আস্তানায় তুলকালাম কাণ্ড, বেধড়ক পিটুনি

শেয়ার করুন:
হানি ট্র্যাপের আস্তানায় তুলকালাম কাণ্ড, বেধড়ক পিটুনি

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
১০:৪৬ এএম | ১৯ আগস্ট, ২০২৬
মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি (আকন্দ টেক্সটাইল মিলস) সংলগ্ন স্থান থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- জান্নাত রীতু, জান্নাতুল ফেরদৌস মারিয়া, বাড়ির মালিক খোকনের স্ত্রী সেলিনা ও মাহবুব। এ সময় প্রধান অভিযুক্ত মুক্তা কৌশলে পালিয়ে যান। ভিডিওতে স্থানীয় এক নারী হানি ট্র্যাপ চক্রের এক মেয়েকে এবং দুইজন ছেলে ওই চক্রের এক ছেলে সদস্যকে লাঠি দিয়ে মারতে দেখা গেছে।

স্থানীয়রা অভিযোগ করেন, টেপিরবাড়ি গ্রামের আকন্দ টেক্সটাইল মিলস সংলগ্ন খোকনের বাড়িতে মেয়েদেরকে এনে ছেলেদেরকে প্রেমের ফাঁদে ফেলে টার্গেট করা হয়। ছেলেদের দেখা করতে বাড়িতে ডেকে এনে ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল করা হতো। 

পরে তাদেরকে মেয়েদের মাধ্যমে কৌশলে টাকা হাতিয়ে নিত এই চক্র। টাকা হাতিয়ে নেওয়ায় ছিল তাদের মূল উদ্দেশ্য। তাদের মধ্যে রীতু ও মারিয়া মাওনা পিয়ার আলী কলেজের শিক্ষার্থী। 

পুলিশ ঘটনাস্থল থেকে একটি পালসার মটরসাইকেল জব্দ করে। 

এলাকাবাসীরা জানায়, খোকন ও তার স্ত্রী সেলিনা দীর্ঘদিন ধরে সন্ধ্যার পর তাদের বাড়িতে মেয়েদেরকে এনে, কৌশলে ছেলেদের ডেকে নিয়ে এ ধরনের অসামাজিক কার্যকলাপ ও তাদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। প্রতিদিন সন্ধ্যার পর তার বাড়ির সামনে ৩-৪টি মোটরসাইকেলে করে ছেলেরা যান। 

পরে তাদেরকে বাড়ির ভেতরে ঢুকিয়ে বাহির থেকে তালা দিয়ে বোঝানো হতো যেন বাড়িতে কেউ নেই। খোকন দীর্ঘদিন ধরে বাসায় মাদক ব্যবসার সঙ্গেও জড়িত বলে জানায় এলাকাবাসী।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

এফআর/এসএন

মন্তব্য করুন