পিংক বাস নিয়ে ট্রলকারীদেরে উদ্দেশ্যে নিলয়খুবই নিম্নশ্রেণীর, অশিক্ষিত, নোংরা মন মানসিকতা
ছবি: সংগৃহীত
০২:৩১ পিএম | ১৯ আগস্ট, ২০২৬
রাজধানীতে চালু হওয়া নারীদের জন্য নির্ধারিত পিংক বাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা ধরনের আলোচনা ও ট্রল। এবার এ নিয়ে কথা বলেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা নিলয় আলমগীর।
পিংক বাস নিয়ে যারা ফেসবুকে মজা বা ট্রল করছেন, তাদের ‘নিম্নশ্রেণীর’ বলে মন্তব্য করেছেন তিনি।
এক ফেসবুক পোস্টে পিংক বাস নিয়ে নিজের মতামত তুলে ধরেন নিলয় আলমগীর। সেখানে তিনি লিখেন, ‘পিংক বাসকে নিয়ে ফান করবে, ট্রল করবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার।’
এরপর নিজেই প্রশ্ন তুলে নিলয় বলেন, ‘কিন্তু কারা করবে?’ এর উত্তরে তিনিই বলেন, ‘বাসের হেল্পার এবং ড্রাইভার।’ এরপর কোন ধরনের চালক ও সহকারী এ ধরনের ট্রল করতে পারেন- এমন প্রশ্নের জবাবে নিলয় বলেন, ‘সব ড্রাইভার আর হেল্পার না। খুবই নিম্নশ্রেণীর, অশিক্ষিত, নোংরা মন মানসিকতার হেল্পার, ড্রাইভার যারা।’
ফেসবুকে অনেকেই পিংক বাস নিয়ে মজা করছেন- এমন প্রসঙ্গেও নিলয়ের বক্তব্য, ‘ধরে নেন ঐগুলাই নিম্ন শ্রেণীর হেল্পার আর ড্রাইভার গুলা।’
নিলয়ের এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
এসএ/টিএ