© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

পিংক বাস নিয়ে ট্রল, কড়া জবাব দিলেন নিলয় আলমগীর

শেয়ার করুন:
পিংক বাস নিয়ে ট্রল, কড়া জবাব দিলেন নিলয় আলমগীর

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৫:৫৭ পিএম | ১৯ আগস্ট, ২০২৬
রাজধানীতে নারীদের জন্য চালু হওয়া পিংক বাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা ধরনের আলোচনা ও ট্রল চলছে। এবার বিষয়টি নিয়ে নিজের মতামত জানিয়ে আলোচনায় এসেছেন ছোট পর্দার অভিনেতা নিলয় আলমগীর।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের এক পোস্টে পিংক বাস নিয়ে ট্রলকারীদের সমালোচনা করেন নিলয়। তিনি বলেন, পিংক বাস নিয়ে মজা বা ট্রল করা স্বাভাবিক বিষয় হলেও কারা এ ধরনের ট্রল করছেন, সেটিই গুরুত্বপূর্ণ।

নিলয়ের ভাষ্য, বাসের চালক ও সহকারীদের কেউ কেউ পিংক বাস নিয়ে ট্রল করতে পারেন। তবে তিনি স্পষ্ট করে বলেন, তিনি সব চালক ও সহকারীকে বোঝাচ্ছেন না; বরং তার ভাষায়, ‘নিম্নশ্রেণীর, অশিক্ষিত ও নোংরা মনমানসিকতার’ কিছু চালক ও সহকারী এ ধরনের কাজ করতে পারেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই পিংক বাস নিয়ে মজা করছেন- এমন প্রসঙ্গেও নিলয় বলেন, তাদেরও ওই শ্রেণির চালক-সহকারীদের সঙ্গে তুলনা করা যেতে পারে।

নিলয় আলমগীরের এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তার মন্তব্যকে ঘিরে কেউ সমর্থন জানাচ্ছেন, আবার কেউ কড়া ভাষা প্রয়োগের জন্য সমালোচনাও করছেন।

এসএন 

মন্তব্য করুন