© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক যাত্রা নতুন করে শুরু হবে: চিফ হুইপ

শেয়ার করুন:
রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে দেশের গণতান্ত্রিক যাত্রা নতুন করে শুরু হবে: চিফ হুইপ

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৬:২৫ পিএম | ১৯ আগস্ট, ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসের মাহেন্দ্রক্ষণ তৈরি হবে এবং দেশের গণতান্ত্রিক যাত্রা নতুন করে শুরু হবে বলে মন্তব্য করেছেন চিফ হুইপ মো. নুরুল ইসলাম মনি।

বুধবার (১৯ আগস্ট) বিকেলে সংসদীয় কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

চিফ হুইপ বলেন, সরকার ও বিরোধী দল একসঙ্গে গণতন্ত্রকে স্থায়ী রূপ দিতে চায়। রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ভোট দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলেও জানান তিনি।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বিকেল ৫টার পর শুরু হবে ভোট গণনা। ভোটগ্রহণ কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে।

এছাড়া আগামী ২১ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টায় নবনির্বাচিত রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলেও জানান চীফ হুইপ মো. নুরুল ইসলাম মনি।

এসএন 

মন্তব্য করুন