© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

যৌন নিপীড়নের অভিযোগে ধরা পড়ে ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসাশিক্ষক

শেয়ার করুন:
যৌন নিপীড়নের অভিযোগে ধরা পড়ে ‘শয়তানের’ ওপর দোষ চাপালেন মাদরাসাশিক্ষক

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০৮:৫৮ এএম | ২০ আগস্ট, ২০২৬
ঢাকার সাভারে এক শিশুশিক্ষার্থীকে (১২) যৌন নিপীড়নের অভিযোগে এক মাদরাসার অধ্যক্ষকে আটক করেছে পুলিশ।

ভুক্তভোগী ওই ছাত্রীর মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে বুধবার (১৯ আগস্ট) দুপুরে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম গাজী এইচ এম রবিউল আওয়াল। তিনি সাভারের কামাল গার্মেন্টস এলাকার হেরার আলো মডেল মাদরাসার অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ ও অভিযোগপত্রের বিবরণ অনুযায়ী, প্রায় দুই মাস আগে ওই শিশুশিক্ষার্থীর আরবি পরীক্ষার ফলাফল খারাপ হলে তাকে আলাদাভাবে পড়ানোর প্রস্তাব দেন অধ্যক্ষ রবিউল আওয়াল। সন্তানের পড়ালেখার উন্নতির কথা ভেবে মা তার সেই প্রস্তাবে রাজি হন। এরপর থেকে শিশুটি নিয়মিত অধ্যক্ষের কক্ষে গিয়ে আরবি পড়ত। সেই সুযোগ কাজে লাগিয়ে বিভিন্ন প্রলোভন দেখিয়ে শিশুটিকে আপত্তিকরভাবে স্পর্শ করতেন তিনি। বিষয়টি কাউকে জানালে ত তাকে নানাভাবে ভয়ভীতিও দেখাতেন।

অভিযোগে আরও উল্লেখ করা হয়, সোমবার (১৭ আগস্ট) দুপুরে নিজ কক্ষে শিশুটিকে একইভাবে আপত্তিকর স্পর্শ করেন অধ্যক্ষ। এতে আতঙ্কিত হয়ে শিশুটি কান্না শুরু করলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।

ভুক্তভোগীর মা জানান, সোমবারের ঘটনার পর মাদরাসা থেকে বাড়ি ফিরে তার মেয়ে কান্নাকাটি করতে থাকে। কান্নার কারণ জানতে চাইলে সে তার কাছে পুরো ঘটনার বিস্তারিত প্রকাশ করে।

ঘটনার সত্যতা স্বীকার করে অভিযুক্ত অধ্যক্ষ গাজী এইচ এম রবিউল আওয়াল বলেন, শয়তানের ধোঁকায় পড়ে আমি এমনটি করে ফেলেছি।

এদিকে অভিযুক্ত অধ্যক্ষের স্ত্রী হাফিজা বেগম জানান, তিনি ঘটনাটি সম্পর্কে জানতেন এবং বিষয়টি শিশুটির মাকেও জানিয়েছিলেন। তার স্বামী ওই শিশুটিকে বিয়ে করবেন বলেও তাকে জানিয়েছিলেন।

সাভার থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ জানান, ভুক্তভোগী শিশুর মায়ের কাছ থেকে লিখিত অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্ত অধ্যক্ষকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে।

এফআর/এসএন

মন্তব্য করুন