© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত

শেয়ার করুন:
দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা অনুষ্ঠিত

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০২:২৭ পিএম | ২০ আগস্ট, ২০২৬
সাবেক মন্ত্রী ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেত্রী ডা. দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজ জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ আগস্ট) গুলশান কেন্দ্রীয় আজাদ মসজিদে বাদ জোহর জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর সোয়া ১২টায় ধানমন্ডির কলাবাগানের বাসা থেকে মসজিদে আনা হয়। তাকে বনানী কবরস্থানে দাফন করা হবে।

আজ সকালে তৌফিক নেওয়াজের মরদেহ ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে আনা হয়। সেখানে স্বামীর মরদেহ দেখেছেন দীপু মনি। ফ্রিজিং গাড়িতে রাখা স্বামীর মরদেহ দেখে অশ্রুসিক্ত চোখে শেষ বিদায় জানান তিনি।

গতকাল দুপুরে দীপু মনির আইনজীবী গাজী ফয়সাল ইসলাম তার চার দিনের প্যারোলে মুক্তির আবেদন করেন। পরে, মুন্সিগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বৃহস্পতিবার সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ১২ ঘণ্টার জন্য তার প্যারোলে মুক্তির আবেদন মঞ্জুর করেন।

২০২৪ সালের গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় একাধিক মামলার আসামি হয়ে মুন্সিগঞ্জ জেলা কারাগারে বন্দি ছিলেন দীপু মনি। দীর্ঘদিন ধরে তার স্বামী তৌফিক নেওয়াজ কিডনি ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। স্বামীর সঙ্গে কারাগারের বাইরে সাক্ষাতের অনুমতি চেয়ে একাধিকবার আবেদন করেও তিনি অনুমতি পাননি। আদালতে তাকে হাজির করা হলে স্বামী তৌফিক নেওয়াজ শয্যাশায়ী অবস্থায় স্ট্রেচারে করে তার সঙ্গে দেখা করতে যেতেন।

এসএন 

মন্তব্য করুন