© bangladeshtimes.com সকল অধিকার সংরক্ষিত ২০২১-২০২২।

মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

শেয়ার করুন:
মধ্যরাতে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে নিয়ে প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্ট

ছবি: সংগৃহীত

মোজো ডেস্ক
০১:১১ এএম | ২২ আগস্ট, ২০২৬
দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভ কামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

শুক্রবার (২১)  আগস্ট দিবাগত রাত ১২টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি এক শুভেচ্ছা বার্তায় তিনি উল্লেখ করেন, “গণতন্ত্র, সাংবিধানিক মর্যাদা ও জনগণের প্রত্যাশাকে ধারণ করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম মহামান্য রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে তাঁর দায়িত্বশীল, সফল ও মর্যাদাপূর্ণ পথচলার জন্য রইলো আন্তরিক শুভকামনা।”  

এর আগে বৃহস্পতিবার (২০ আগস্ট) দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন মির্জা ফখরুল। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনে শপথ নেন তিনি। 

আরআই/টিএ

মন্তব্য করুন